চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 পূর্বাহ্ন 24, জুলাই 2026
in বিনোদন
A A
শাহরুখ খান হালকা হাসি ও sunglasses পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির যন্তর মন্তরে চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি বলিউড তারকা শাহরুখ খান সমর্থন জানিয়েছেন- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, পোস্টটি সম্পূর্ণ ভুয়া।

সম্প্রতি সালমান খান, আলিয়া ভাট ও কারিনা কাপুর খানসহ কয়েকজন বলিউড তারকা আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় অনেকেই অপেক্ষায় ছিলেন শাহরুখ খান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান কি না। এরই মধ্যে তার নামে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নৈতিক ও মানসিক সমর্থন জানিয়েছেন।

ভাইরাল স্ক্রিনশটে লেখা ছিল, শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার দাবিতে। সেখানে শাহরুখের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে থাকার কথাও উল্লেখ করা হয়।

তবে শাহরুখ খানের ভেরিফায়েড ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ঘেঁটে এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্পষ্ট হয়েছে, ভাইরাল স্ক্রিনশটটি ভুয়া।

জানা গেছে, শাহরুখ খানের নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে আন্দোলন-সংক্রান্ত বিভিন্ন পোস্ট করা হচ্ছিল। সেখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই আন্দোলন নিয়ে শাহরুখ খান ব্যক্তিগতভাবে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ব্যবহারকারী স্ক্রিনশটটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এটি ভুয়া পোস্ট”, আবার কেউ বলেছেন, “শাহরুখ এমন কোনো পোস্ট করেননি।”

প্রসঙ্গত, ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে সিজেপি সমর্থিত শিক্ষার্থী আন্দোলন আরও জোরালো হয়। আন্দোলনকারীরা কথিত নিট-ইউজি প্রশ্নফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছেন। লাইভ মিন্ট

শাহরুখের নামে ভাইরাল হওয়া পোস্ট:

Tags: ছাত্র আন্দোলনবলিউডশাহরুখশাহরুখ খানসিনেমা
Previous Post

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

Next Post

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

Next Post
শচীন টেন্ডুলকারের ছবি, তিনি একটি ছাদের উপর দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

অস্ট্রেলিয়ায় নির্মিত টকশো ‘ডায়াসপোরা ডায়লগ’ এর প্রোমো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে অস্ট্রেলিয়ায় নির্মিত টকশো ‘ডায়াসপোরা ডায়লগ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT