চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকার ‘নারীবাদ’ নিয়ে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 27, মে 2025
in বিনোদন
A A
দীপিকা ও অ্যানিমেল নির্মাতার কটাক্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি জানা গেছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার জায়গায় ইতোমধ্যেই এন্ট্রি নিয়েছেন তৃপ্তি দিমরি। কিন্তু তার আগেই নাম না করে এদিন দীপিকা পাডুকোনকে একহাত নিলেন সন্দীপ। ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালকের একটি টুইট দেখে অন্তত তেমনটাই মনে করছেন নেটিজেনরা।

তিনি দীপিকার নোংরা পিআর এবং জুনিয়রদের ছোট করা নিয়েও অভিনেত্রীকে কটাক্ষ করেছেন বলে মনে করেছেন অনেকে। শুধুই কি তাই, প্রশ্ন তুলেছেন তার ফেমিনিজম নিয়েও।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার করা একটি টুইটে লেখেন, ‘আমি যখন কোন অভিনেতাকে কোন গল্প বলি আমি তার উপর ১০০ শতাংশ বিশ্বাস করি, বিশ্বাস রেখেই বলি। সেখানে না বলা একটি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকে দুজনের মধ্যে। এটা করে বুঝিয়ে দিলে যে তুমি মানুষ হিসেবে কেমন। একজন তরুণ অভিনেতাকে খাটো করে, আবার ছবির গল্প ফাঁস করে দিলে? তোমার নারীবাদ বুঝি এটাকে সমর্থন করে?

শুধু তাই নয়, তিনি এদিন অভিনেত্রীর উদ্দেশ্যে কটাক্ষ কিরে তাকে বলেন স্টোরি লাইন কেন, গোটা গল্পই যেন তিনি ফাঁস করে দেন ‘স্পিরিট’ ছবির। এই বিষয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লেখেন, “চিত্র পরিচালক হিসেবে আমি আমার বছরের পর বছরের কঠিন পরিশ্রম লাগাই আমার কাজ, শিল্প, আমার জন্য। সিনেমা বানানোটাই আমার কাছে সব কিছু। তুমি বুঝবে না। তুমি এটা কখনই বুঝবে না।”

আলোচিত এই পরিচালক এসময় দীপিকাকে উদ্দেশ্য করে আরো বলেন, “এক কাজ করো বরং, পরের বার গোটা গল্পটাই বলে দিও। কারণ আমার এতে কিছু যায় আসে না। নোংরা পিআর গেম যত। আমি এই কথাটা বিশ্বাস করি যে হিংসুটে মানুষরা রাগ খুঁজে বের করার জন্য অনেক কিছুই কর থাকে।”

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাডুকোন ‘স্পিরিট’ থেকে বেরিয়ে গেছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বেশ কিছু শর্ত যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি শতাংশ দাবি। আর এতেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়।

যদিও বিষয়টি শুরুতে গুজবে খবর বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সন্দীপ রেড্ডির টুইটের পর বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেল।

Tags: তৃপ্তি দিমরিদীপিকা পাড়ুকোনবলিউড জনপ্রিয় অভিনেত্রীস্পিরিট
Previous Post

এবার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

Next Post

দৈনিক ৭ হাজার পদক্ষেপ হাঁটলে কমবে ক্যান্সারের ঝুঁকি: গবেষণা তথ্য

Next Post
পথে হাঁটছেন একজন ব্যক্তি, ক্যান্সার ঝুঁকি কমানোর জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক ৭ হাজার পদক্ষেপ হাঁটলে কমবে ক্যান্সারের ঝুঁকি: গবেষণা তথ্য

রাজার সফরকালে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা চার্লস ও রাণী ক্যামিলার সফর: কানাডায় উৎসবের আমেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT