চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব বা ভুল খবর রোধে ফ্যাক্ট চেকার ও সাংবাদিকের সমন্বয় জরুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 15, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সাংবাদিক ও ফ্যাক্ট চেকারদের বৈঠক, আলোচনা ও সমন্বয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিভ্রান্তিমুলক তথ্য, মিথ্যা খবর ও গুজব সংক্রান্ত বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার লক্ষ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) চট্টগ্রামে “কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ” শীর্ষক একটি সংলাপের আয়োজন করে।

বুধবারের সংলাপে দেশের বিভিন্ন গণমাধ্যম এবং স্থানীয় পত্রিকাগুলোর সিনিয়র সম্পাদক ও সাংবাদিক, ফ্যাক্ট-চেকার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে, সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন “ভুল খবর ছড়ানো রোধে সাংবাদিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন”। এছাড়াও গুজব বা ভুল খবরের প্রচারণা রোধে ফ্যাক্ট চেকার এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয় সাধনের উপর তিনি জোর দেন।

আলোচনায় সাংবাদিকতার বিভিন্ন সমস্যার বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে এবং এর ফলে বিভ্রান্তিমুলক তথ্য, মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে পড়ার দিকটিও আলোচনা করা হয়। আলোচিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহে বাঁধা দেয়া বা তথ্য না দেয়া, সরকারের স্বদিচ্ছার অভাব ও ভুল তথ্য প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়, রিপোর্টারদের নিয়মিত কাজের চাপ ও তার ফলে মানসম্পন্ন সংবাদের ঘাটতি, সাংবাদিকদের নিরাপত্তা, প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন মিডিয়া হাউজ ও তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন ইত্যাদি। এছাড়াও, সংবাদ মাধ্যমে নির্ভুল তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকারদের সাথে সমন্বয় ও কিভাবে তথ্য যাচাই করা যায় তার উপর গুরুত্বারোপ করা হয়।

চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, “আমরা বর্তমানে এমন একটি উত্তর-আধুনিক যুগে বাস করছি, যেখানে সবকিছুতেই ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ রাজনীতিবিদরা মিথ্যা তথ্য ছড়ায় এবং সাংবাদিকরা তাদের নিজস্ব উদ্যোগে সেই খবর প্রচার করে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে”।

তিনি আরও বলেন, “সাংবাদিকতায় ক্রস-চেকিং একটি আদর্শ অনুশীলন হওয়া উচিৎ। কিন্তু আজকাল সাধারণ জনগণ এত দ্রুত তথ্য গ্রহণ করে যে, তারা সংবাদের উৎসগুলো পরীক্ষাও করতে চান না”।

এছাড়াও সোশ্যাল মিডিয়াতে যেকোনো মতামত এবং চিন্তাভাবনা প্রকাশ করার সময় সবার সচেতন থাকা উচিৎ বলে তিনি উল্লেখ করেন।

এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির, সাংবাদিকতাকে সত্যের অবতার হিসেবে বিবেচনা করার বিষয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রধান কিছু সংবাদপত্রও এমন ছদ্মবেশী শিরোনাম ব্যবহার করেন, যেগুলির সাথে মূল সংবাদের কোনো মিল নেই। এ ধরনের সংবাদ শিরোনাম প্রচুর সমস্যার সৃষ্টি করে কারণ বেশিরভাগ পাঠক পুরো গল্পের পরিবর্তে শুধুমাত্র শিরোনাম পড়েন”।

পরিশেষে, তিনি ভুয়া খবর কমানোর জন্য কিছু সাংবাদিকদের কিছু দায়বদ্ধ হওয়ার কথা বলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্পষ্ট ও ভুল তথ্য প্রচারে সতর্ক থাকার পরামর্শ দেন।

সংলাপের শেষ পর্বে গণমাধ্যমকর্মীরা একটি জরিপে অংশগ্রহণ করেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে সংবাদ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন রোধে কার্যকরি ব্যবস্থার বিভিন্ন উপায় তুলে ধরেন।

“কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ” সিজিএস’র উক্ত বিষয়ের উপর ধারাবাহিক কার্যক্রমের ষষ্ঠ আয়োজন এবং এর পরে ঢাকায় ও ঢাকার বাইরে এমন আলোচনা ও প্রশিক্ষণ আয়োজিত হবে। সংলাপের সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

Tags: ফেক নিউজসিজিএস
Previous Post

এক ম্যাচে পাঁচ গোল করে হালান্ডের যত রেকর্ড

Next Post

দিনাজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

Next Post
দিনাজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, ভবনটি জরাজীর্ণ ও বিপজ্জনক. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

বাংলাদেশে পুলিশের সঙ্গে ইমরান খানের সমর্থকদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT