নানা দিক থেকে একটা কাল্পনিক বাংলাদেশ দুনিয়ার সামনে তৈরি করতে চায় একটি গোষ্ঠী-এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশকে মুছে ফেলতে চায় তারা। এটা অস্তিত্বের বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।








