চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের আগের ম্যাচে ডি মারিয়াকে যা বলেছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 10, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অবসরের আগে ম্যাচে ডি মারিয়া ও মেসির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পরের বছর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দীর্ঘসময় পর লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়াদের হাত ধরে আবারও সোনালী যুগে ফেরে আলবিসেলেস্তে দল। উড়ন্ত ফর্মে থাকা আর্জেন্টিনা কোপার চলতি আসরে পৌঁছে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচ হতে চলেছে ডি মারিয়ার বিদায়ী মঞ্চ। টুর্নামেন্ট শুরুর আগেই সেটি জানিয়ে রেখেছেন তিনি। সেই দিনটি স্মরণীয় করতে চান বিশ্বজয়ী মেসি, বলছেন ডি মারিয়া।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে আসরের প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। গোল দুটি করেছেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

জয়ের পর অশ্রু আটকাতে পারেননি ডি মারিয়া। জাতীয় দল জার্সিতে খেলার শুরুটা খুব বেশি মসৃণ ছিল না ৩৬ বর্ষী মিডফিল্ডারের। বলেছেন, ‘আমার যা করা সম্ভব ছিল সবই করেছি, শুধুমাত্র নিজের চেষ্টাটাই করে গেছি। সবসময়ই নিজের সেরাটা দেয়ার চেষ্টা ছিল। এই জার্সির জন্য নিজের জীবন বাজি রেখেছি। এখানে এমনও সময় গেছে, যা আমার পক্ষে ছিল না। কিছুটা দেরিতে সেই ভালো সময়টা শুরু হয়েছে।’

‘আমি সবার প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে সমর্থন জুগিয়েছে। আমার পরিবার এবং আর্জেন্টিনা দল। মাঠে নামার আগে লিও আমাকে বলেছিল, আমার জন্য সে ফাইনালে পৌঁছাতে চায়। ওই মুহূর্তে গর্বে আমার বুক ভরে গেছে। শেষ সময়ে যা কিছু অর্জন করা সম্ভব, আমি সবই পেয়েছি। সবই সম্ভব হয়েছে তাদের সবার অংশগ্রহণে। তারাই আমার গর্বের উৎস।’

‘জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুত নই, কিন্তু সময় হয়ে গেছে। আমি এভাবেই বিদায় নিতে চেয়েছিলাম এবং সেভাবেই ঘটেছে সব, আরেকটি ফাইনালে পৌঁছে গেছি আমরা।’

‘সতীর্থরা সবাই জানে আমার আর ফেরার পথ নেই, সিদ্ধান্ত হয়ে গেছে। আমার সিদ্ধান্তকে তারাও সমর্থন দিয়েছে। আর মাত্র একটি ম্যাচ বাকি, স্বপ্নের মতো শেষটা পাচ্ছি, যেমনটা আমি চেয়েছিলাম। যদিও মন বলছে আরও চালিয়ে যেতে পারব, তবে এটাই বিদায়ের সঠিক সময়। ফেরার সুযোগ নেই। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচের দর্শক হবো।’

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামেসিলিড স্পোর্টস
Previous Post

হতাশ হওয়াটা অসম্ভব, বললেন কৃতজ্ঞ স্কালোনি

Next Post

চীনের সাথে ৭টি প্রকল্প ও ২১টি চুক্তি স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী চীনের সাথে ৭টি প্রকল্প ও ২১টি চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সাথে ৭টি প্রকল্প ও ২১টি চুক্তি স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার ওয়াহাব রাজ্জাকের ছবি, অনুশীলনরত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করেছে পিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT