চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা সংখ্যায় মেসির পরই এখন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 13, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ডি মারিয়া চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ এবং টানা দুই কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ক্লাবের হয়ে অর্জনের খাতা এখনও খোলা রেখেছেন রাইট উইঙ্গার। বেনফিকার হয়ে পর্তুগীজ লিগ কাপ জিতে শিরোপার সংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৩৬টিতে।

আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ শিরোপা জিতেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারে যোগ দিয়ে শিরোপা জয়ের পর তার শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে। ব্যক্তিগত অর্জনে মেসির পরই ডি মারিয়ার অবস্থান, তার শিরোপা সংখ্যা এখন ৩৬।

২০২৩ সালে বেনফিকায় যোগ দিয়ে ৫টি শিরোপা জিতলেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের হয়ে সংখ্যা ৬টি, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে। তবে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে সবচেয়ে বেশি ১৯ শিরোপা জিতেছেন, যার মধ্যে লিগ শিরোপা রয়েছে ৫টি।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। তার আগে প্রথমবার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দ্বিতীয়বার একই শিরোপ উঁচিয়ে ধরেছেন। এছাড়া লা ফিনালিস্সিমার একটি শিরোপা উঠেছে তার ঝুলিতে।

বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ডি মারিয়া। অলিম্পিকে একটি স্বর্ণপদকও জিতেছেন ৩৬ বর্ষী তারকা।

Tags: আর্জেন্টিনাডি মারিয়াপর্তুগালবেনফিকামেসি
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়ে যা বললেন জাকের

Next Post

ট্রাম্পের হুমকিতে তাল-মাটাল কানাডার রাজনীতি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের হুমকিতে তাল-মাটাল কানাডার রাজনীতি

জনপ্রিয় নেতা জনসমাবেশে ভাষণ দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT