চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদী থেকে ট্রলারসহ ৬ মাঝি অপহরণ নিয়ে ধূম্রজাল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:49 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নাফ নদীতে দুটি ট্রলার চলাচল করছে, দূরে পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে দু’টি ট্রলারসহ ৬ মাঝিকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে দাবি করা হলেও এই নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।

সেন্টমার্টিন দ্বীপে নির্মাণ সামগ্রী নেয়া নিষিদ্ধ রয়েছে। সেন্টমার্টিনের কথা বলে এসব নির্মাণ সামগ্রী মিয়ানমারে পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিজিবি ও কোস্টগার্ড।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড, বালু ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন নেওয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে বন্দি করে নিয়ে যায় আরকান আর্মি।

ট্রলার দুইটিতে ছয়জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

তিনি জানান, টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী খাল থেকে ট্রলার দুইটি রড, বালু ও সিমেন্ট বোঝাই করেছিল। কিন্তু সেন্টমার্টিনের কোন প্রকার নির্মাণ সামগ্রী যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি জানান, কেরুনতলী জেটি ঘাটটি উপজেলা প্রশাসন বন্ধ ঘোষণা করেছে অনেক আগেই। ওই ঘাট দিয়ে নির্মাণ সামগ্রী দ্বীপে নেয়ার অনুমতি দেয়া হয়নি।

ট্রলারযোগে নির্মাণ সামগ্রী মিয়ানমারের পাচারের অভিযোগ তুলেছেন স্বয়ং কোস্টগার্ড টেকনাফ স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দ্বীপে নির্মাণ সামগ্রী নেয়া নিষিদ্ধ। মূলত ট্রলারযোগে এসব নির্মাণ সামগ্রী পাচার করা হয়েছে। দায় এড়াতে অপহরণ বলে প্রচার করা হচ্ছে। ট্রলার মালিকের সাথে এখন যোগাযোগ করলে পাওয়া যাচ্ছে না। এরা পালিয়ে গেছে।

দ্বীপের এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, আবদুর রশিদ, আব্দুর রব, ইসমাইল ও জাহাঙ্গীর নামের ৪ জনের সিন্ডিকেট সেন্টমার্টিনের নামে খাদ্যপণ্য ও নির্মাণ সামগ্রী পাচার করে আসছে দীর্ঘদিন ধরে। এবারও ট্রলার ২টি নির্মাণ সামগ্রী পাচার করেছে।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি আব্দুর রশিদের সাথে। তার মোবাইলে কল দিয়ে নাম্বার বন্ধ পাওয়া গেছে।

টেকনাফ -২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রলারযোগে নির্মাণ সামগ্রী পাচার নাকি ভিন্ন কিছু তা তদন্ত চলছে। ইতোমধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে। ট্রলার ২টি কোথায় তা বের করার চেষ্টা চলছে।

Tags: নাফ নদী
Previous Post

ফিরছেন তামিম

Next Post

এ কোন ভিকি, চেনা দায়!

Next Post
অগ্নি ও ধোঁয়ার মাঝে এক ভয়ঙ্কর ব্যক্তির মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

এ কোন ভিকি, চেনা দায়!

শাহরাস্তি প্রিমিয়ার লিগ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের লোগো ও মাঠের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার গড়াতে চলেছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT