চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্রহী হলেই দর্শককে দেয়া হবে সিনেমার লিংক-পাসওয়ার্ড!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 16, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
প্রদর্শনীতে অংশগ্রহণকারী একজন শিল্পী বৃষ্টিতে ভিজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকল্প ধারা চলচ্চিত্রের আন্দোলনে যারা সামিল ছিলেন, নিজেদের সিনেমা দর্শকের কাছে নিয়ে যেতে তাদের বহু কাঠখড় পোহাতে হয়েছে। প্রজেকশন থেকে ভেন্যু, সবকিছুর যোগারযন্তের ব্যাপারতো আছেই। কিন্তু সময় পাল্টেছে, অনলাইনের এ যুগে এখন আঙুলের ডগায় পুরো পৃথিবী। তৈরী হয়েছে বিকল্প পথ।

এরকম বিকল্প ব্যবস্থা ব্যবহার করে অনলাইনে সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছেন ‘কালের পুতুল’ খ্যাত নির্মাতা আকা রেজা গালিব। তার হাতে আছে সরকারি অনুদানে নির্মিত আফসান চৌধুরীর লেখা মুক্তিযুদ্ধ নির্ভর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধড়’। দর্শক আগ্রহী হলেই তিনি তাকে সিনেমার লিংক ও পাসওয়ার্ডটি সরবরাহ করবেন।

বিষয়টি জানিয়ে নির্মাতা গালিব বলেন, ‘ধড়’ চলচ্চিত্রটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা প্রথমে আগ্রহী কিছু দর্শককে ‘ধড়’ চলচ্চিত্রটি দেখানোর উদ্যোগ নিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিমিওতে একটি প্রাইভেট লিংক তৈরী করেছি, যারা চলচ্চিত্রটি দেখার আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে আমরা সেই লিংক এবং পাসওয়ার্ড সরবরাহ করবো।

নির্মাতা জানান, ‘ধড়’ নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে গিয়ে আগ্রহী যে কেউ ‘ধড়’ দেখার আগ্রহ পোষণ করলে আমরা তাকে একসেস দিয়ে দিচ্ছি। এরইমধ্যে বেশকিছু দর্শক চলচ্চিত্রটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

চলচ্চিত্র নিয়ে নির্মাতা গালিব আরো বলেন, সরকারি অনুদানে নির্মিত ‘ধড়’ চলচ্চিত্রটি নির্মাণে সবার পরিশ্রম আর সহযোগিতা তো ছিলোই। কিন্তু আমি মনে করি, এই চলচ্চিত্রটির মূল শক্তি হলো গল্পে। গল্পটাই ছবিটাকে দাঁড় করিয়েছে, ছবিটার যতোটুকু স্ট্রেন্থ তার সবটুকুই গল্পের জন্য। এর সব কৃতজ্ঞতা গল্পকার আফসান চৌধুরীর।

‘ধড়’ গল্প নিয়ে আফসান চৌধুরী আগেই বলেছেন, ‘আমি যে একাত্তরটা দেখেছি, সেই সাধারণ মানুষের একাত্তরটাই আমার গল্পে এসেছে। খুব তীব্র এবং অনেকটা অ্যাবসার্ড গল্প ‘ধড়’।’

মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ ও বর্বোরোচিত একটি ঘটনার উপর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে লুসি তৃপ্তি গোমেজ, আশীষ খন্দকার ও দীপক সুমন।

‘ধড়’ দেখতে বিস্তারিত জানতে ক্লিক করুন:

Tags: অনলাইনআকা রেজাআকা রেজা গালিবআফসান চৌধুরীআশীষ খন্দকারগালিবদীপক সুমনধড়পাসওয়ার্ডভিমিওলিড বিনোদন
Previous Post

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

Next Post

ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ

Next Post
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ

প্রধানমন্ত্রী বিজয় দিবসের পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে পরিদর্শন বইতে লেখা প্রধানমন্ত্রীর অনুভূতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT