চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্রীলঙ্কায় আপনি, ভারতে আমার বাবা ধোনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 04, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মার মতো তারকারা বেড়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনির ছায়ায়। কোহলি-রোহিতদের মতো তারকারা অকপটে স্বীকার করেন ধোনির ক্রিকেটীয় জ্ঞান ও দক্ষতার কথা। শুধু তারাই নন, ধোনির অধীনে থাকা অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লিগে সাফল্য উপভোগ করছেন। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার যাত্রাও অনেকটা একই রকম, তবুও একটু আলাদা।

ক্রিকেট সম্পর্কে বেশি অভিজ্ঞতা ছিল না পাথিরানার, তিনি সঙ্গীতশিল্পী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার মতো ক্রিকেটারের প্রতিভা ঠিকই খুঁজে পেয়েছিলেন ধোনি, যা শুরু থেকে ভারতীয় কিংবদন্তিকে মুগ্ধ করেছে।

এরপর কেবল ২০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে বিদেশী খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন পাথিরানা। যদিও সেসময় চোট পাওয়া অ্যাডাম মিলনের বিকল্প হিসেবে দলে ছিলেন। তখন থেকে ধীরে ধীরে পাথিরানাকে গড়ে তোলেন ধোনি। পরে তিনি লঙ্কান দলের হয়েও খেলে ফেলেছেন ৩১টি ম্যাচ।

সিএসকের এক ভিডিওতে পাথিরানার বাবা-মা ছেলের ক্যারিয়ারে ধোনির প্রভাব আড়াল করেননি। ধোনিকে তার বাবা হিসেবেও ভাবেন তারা। এসব বলতে গিয়ে তার মা বলেছেন, ‘ধোনিকে নিয়ে আসলে কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। তিনি প্রকৃত ঈশ্বর। মাথিশা তার বাবাকে যতটা সম্মান করেন ঠিক ততটাই করে ধোনিকে।’

তার বাবার মুখ থেকে শোনা যায় ছেলে মাথিশা ধোনির প্রতি সম্মান দেখিয়ে বলতেন, ‘শ্রীলঙ্কায় আপনি আমার বাবা, ভারতে তিনি।’

২২ বর্ষী ডানহাতি পেসার বলেছেন, ‘আমি এমএস ধোনিকে আমার বাবার মতো মনে করি, কারণ তিনি ক্রিকেটে আমার জন্য যা করেছেন সেসব শুধু সন্তানের জন্যই বাবা করেন। ক্রিকেটে তিনি আমাকে সমর্থন দিয়েছেন, আর বাড়িতে দিয়ে গেছেন আমার বাবা। বাবার সঙ্গে তার খুব মিল।’

২০২৩ সালে পাথিরানা দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন আইপিএলে। ১২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেন। সে ফর্ম টেনে এনে পরের মৌসুমে ৬ ম্যাচে নেন ১৩ উইকেট। যদিও চোটের কারণে গত মৌসুমে দেরিতে যোগ দেন দলের সঙ্গে।

চেন্নাইয়ের হয়ে এপর্যন্ত ২২ ম্যাচে ৭.৮৮ ইকোনমি রেটে ৩৯ উইকেট নিয়েছেন লঙ্কান পেসার। ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকার সেরা বোলিং ফিগার।

Tags: আইপিএলচেন্নাইধোনিপাথিরানালিড স্পোর্টস
Previous Post

‘যা করার ছিল করে দিয়েছি, এখন কিছু করার নেই’

Next Post

‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে’

Next Post
বাংলাদেশের সাংবাদিকরা একটি কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে’

ড. ইউনূস মোদির হাতে গোল্ড মেডেল তুলে দেন, ভারতের পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির হাত থেকে গোল্ড মেডেল নেয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT