চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির উপস্থিতি আইপিএলে ‘বাড়তি কিছু’ যোগ করে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 02, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ধোনি আইপিএলে উপস্থিত, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে সবচেয়ে সফল চেন্নাই সুপার কিংস। প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে। চেন্নাইয়ের সাফল্যের পেছনে বড় অবদান মহেন্দ্র সিং ধোনির, বলছেন ক্যারিবীয় মহাতারকা ক্রিস গেইল।

২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে চেন্নাই দুবছরের জন্য নিষেধাজ্ঞায় ছিল। সেসময় তিনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। চেন্নাইয়ের হয়ে ২২টি অর্ধশতরান করেছেন ধোনি। ব্যাটিং গড় ৪০.৫০। স্ট্রাইক রেট ১৩৯.৪৩। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও তার।

ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও বড় অবদান রেখেছেন ধোনি। তার অধিনায়কত্বে ভর করেই এত সাফল্য দলটির। তবে এবার খেলছেন শুধুই একজন ক্রিকেটার হিসেবে। নেতৃত্ব ছেড়েছেন আরও আগেই। ক্রিস গেইল মনে করেন, ধোনির মতো ক্রিকেটারের উপস্থিতি এই লিগের জন্যও বাড়তি পাওয়া।

‘ধোনি আইপিএলকে যা দিয়েছে, অন্যকারও সঙ্গে তার তুলনা হওয়া উচিত নয়। আইপিএলে ধোনির উপস্থিতি অনেক বাড়তি কিছু যোগ করে। ধোনিকে যদি যত বেশি সম্ভব দেখতে চান, চাপে ফেলা বাদ দিন। এটা করলে ওর মতো একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ এবং ক্রিকেটারকে ভুল বার্তা দেয়া হতে পারে। ওর মতো একজন কিংবদন্তিকে এই বার্তা দেয়া ঠিক হবে না, কারণ সে আইপিএলকে বহুকিছু দিয়েছে।’

ধোনির তিন নম্বর বা ১১ নম্বরে নামায় কোনো যায় আসে না বলছেন গেইল। তার মনে, ‘ধোনি তিন নম্বরে নামুক বা ১১ নম্বরে, তাতে কিছু আসে যায় না। দর্শকরা শুধু তার একটা ঝলক দেখতে চায়। তিনি চেন্নাইয়ের প্রাণ, আইপিএলেরও গুরুত্বপূর্ণ অংশ।’

Tags: আইপিএলগেইলচেন্নাইধোনিলিড স্পোর্টস
Previous Post

জিবলি আর্টে ভর করে ১ ঘণ্টায় চ্যাটজিপিটির রেকর্ড!

Next Post

ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে নিখোঁজ, পরে লাশ উদ্ধার

Next Post
নদীতে ডুবে একজনের মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে নিখোঁজ, পরে লাশ উদ্ধার

ড. ইউনূস বিমসটেকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমসটেকে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT