চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর স্মরণ সভা ঘিরে দেওল পরিবারে নীরব বিভাজন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in বিনোদন
A A
ধর্মেন্দ্রর স্মরণ সভা ঘিরে দেওল পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে তাঁর পরিবার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৃথক দুটি প্রার্থনা সভার আয়োজন করেন। একটি তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দুই ছেলে সানি দেওল–ববি দেওলের পক্ষ থেকে, আরেকটি তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও দুই কন্যা এষা–অহনা দেওলের পক্ষ থেকে।

একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে দুটি স্মরণ সভা হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, প্রথম প্রার্থনা সভার আয়োজন করে সানি–ববি ও তাদের মা প্রকাশ কৌরের পক্ষ থেকে। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দুই ছেলে সানি দেওল ও ববি দেওল মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে তাঁর স্মরণে প্রার্থনা সভার আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা, অভয় দিওল, আরিয়ান খানসহ বলিউডের বহু তারকা।

দ্বিতীয় প্রার্থনা সভা হয় হেমা মালিনীর বাসভবনে। যেখানে উপস্থিত ছিলেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা ও ছেলে যশবর্ধন, এষা দেওলের প্রাক্তন স্বামী ভরৎ তক্তানি, অভিনেত্রী মধুসহ আরও অনেকে।

ধর্মেন্দ্রকে নিয়ে পরিবারের দুই আয়োজন ইতিমধ্যে আলোচনায়। প্রশ্ন উঠছে, কেন দুই আলাদা আয়োজন?

এ বিষয়ে গণমাধ্যমগুলো বলছে, ধর্মেন্দ্র যখন হেমা মালিনীকে বিয়ে করেন, তখন তিনি প্রকাশ কৌরের স্বামী এবং চার সন্তানের বাবা। অনেক পুরোনো এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেছিলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন প্রথম পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে এবং তার জীবনে কখনো হস্তক্ষেপ না করতে। মৃত্যুর পর স্মরণসভাতেও ঠিক সেই সম্মান বজায় রেখেই তিনি আলাদা প্রার্থনা সভার আয়োজন করেন।

ধর্মেন্দ্র ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক সপ্তাহ আগেই প্রয়াত হন তিনি। কিংবদন্তী এই অভিনেতা রেখে গেছেন প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও তাদের চার সন্তান— সানি, ববি, অজেতা এবং বিজয়তা; এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তাদের দুই কন্যা এষা ও অহনাকে।

Tags: এষা দেওলধর্মেন্দ্রববি দেওলবলিউডসানি দেওলহেমা মালিনী
Previous Post

খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে তার অবস্থা স্থিতিশীল নয়: মির্জা আব্বাস

Next Post

ভোট দেওয়া শিখতে মক ভোটিং শেষ হয়েছে

Next Post
বাংলাদেশে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট দেওয়া শিখতে মক ভোটিং শেষ হয়েছে

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চাইলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT