চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে ‘বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 07, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শুরু হতে যাছে বাংলা ফেস্ট এবং ঢালিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ৮ নং ফ্লোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, লন্ডন প্রবাসী শেফ টমি মিয়া। এই আয়োজনে শুভকামনা জানিয়ে লন্ডন থেকে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।

বাংলাদেশি সিনেমা বিশ্বের দরবারে সমাদৃত করা উদ্দেশ্যে শেফ টমি মিয়ার সহযোগিতার ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ সালের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মূলত তিনি ব্রিটেন ও বাংলাদেশি রান্নার দূত হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত হয়ে গত তিন দশক ধরে ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের প্রচার করে আসছেন।

টমি মিয়া জানান, রান্না, সিনেমা এবং ক্রিকেট এই তিনটি জিনিসে আমি ডুবে থাকি। বাংলাদেশের সিনেমাকে বিশ্বের কাছে পৌঁছাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি আমার বায়োপিক নির্মিত হবে আগামীতে, যেখানে অভিনয় করবে সাজ্জাদ হোসাইন, যিনি চ্যানেল আইয়ের রিয়েলিটি শো মাসুদ রানার প্রতিযোগী ছিলেন।

অনুষ্ঠানটি হবে লন্ডনে, যেখানে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক তারকা। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি সিনেমা এবং স্থানীয় প্রতিভা ও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিবা শানু, কণ্ঠশিল্পী মেহরীন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেক।

Tags: চলচ্চিত্র পরিচালক সমিতিটমি মিয়া
Previous Post

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করবে: আমির খসরু

Next Post

জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের সম্পর্কে নতুন মোড়

Next Post
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমের সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের সম্পর্কে নতুন মোড়

Channel i logo with Bengali text and slogan in green, red, and gold colors. Channel i News - চ্যানেল আই নিউজ

শওকত মাহমুদের গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT