চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস এখনও ‘অস্বাস্থ্যকর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 20, মে 2022
in - সেমি লিড, পরিবেশ
A A
ঢাকায় ধুলাবালি ও দূষণের কারণে যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১৭ রেকর্ড করা হয়েছে, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দৈনিক বায়ুর গুণমান রিপোর্ট করার একটি সূচক। সরকারি সংস্থাগুলো একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা পরিষ্কার বা দূষিত তা জনগণকে জানাতে এটি ব্যবহার করে।

চলতি বছরের ২০ জানুয়ারি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছিল রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান সূচক (একিউআই) স্কোর ২৬৯ রেকর্ড করা হয়েছিল।

বাংলাদেশে একিউআই ৫টি মানদণ্ডের উপর ভিত্তি করে। এগুলো হচ্ছে—পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ ও পিএম ২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। সাধারণত শীতকালে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উত্স হল ‘ইট ভাটা, যানবাহনের ধোঁয়া এবং ভবন নির্মাণের ধুলা’।

শীতের আসার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ, রাস্তাঘাট, ইটভাটা এবং অন্যান্য উত্স থেকে ধুলি কণার নিঃসরণের ব্যাপকতায় বাতাসের গুণমান তীব্রভাবে খারাপ হতে শুরু করে।

বায়ু দূষণ ক্রমাগত বিশ্বব্যাপী মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকির শীর্ষ কারণগুলোর মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে৷ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে একজন ব্যক্তির হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন। বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭ কোটি মানুষ মারা যান।

Tags: ঢাকার বাতাস
Previous Post

মায়ের বক্তব্যে জটিল হলো এমবাপের ভবিষ্যৎ

Next Post

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া

Next Post
রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে ফিনল্যান্ডের গ্যাস পাইপলাইন ও সরঞ্জাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে তামাকমুক্ত করতে ৪০ এমপির ‘কক্সবাজার ঘোষণাপত্র’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT