কোটা আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশ পথে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।








