চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণোদনা না পেলে নাট্য প্রদর্শনী নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের তিনজন জনপ্রিয় নেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের বিশেষ প্রণোদনা না পেলে নাট্য প্রদর্শনী করবে না বলে জানিয়েছে দেশের শীর্ষ দুই নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও আরণ্যক। 

আগামী শুক্রবার শিল্পকলার জাতীয় নাট্যশালায় নাটকের প্রদর্শনী করার জন্য এ দুটো সংগঠনকে মিলনায়তন বরাদ্দ দিয়েছিল জাতীয় নাট্যশালার মিলনায়তন বরাদ্দ কমিটি। সোমবার নাটকের এই সংগঠন দুটো থেকে মিলনায়তন বরাদ্দ কমিটিকে জানানো হয়েছে, সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য আগামী এক বছর শিল্পকলার সকল মিলনায়তনের ভাড়া মওকুফ করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনকে বিশেষ প্রণোদনা দিতে হবে। তা না হলে মিলনায়তন ভাড়া নিয়ে নাট্য প্রদর্শনী করবে না সংগঠন দুটি।

সংগঠন দুটোর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশেষ প্রণোদনার বিষয়টি নিয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতেও সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি বলেছেন, প্রণোদনার বিষয়টি বিবেচনা করবেন। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসার আগ পর্যন্ত ঢাকা থিয়েটার ও আরণ্যক নাট্য প্রদর্শনী করবে না বলে জানিয়েছে। এটা দারুণ একটা প্রতিবাদ। অপরাপর সংস্কৃতি সংগঠনগুলোর জন্যও এই সিদ্ধান্তটি ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ বলেন, আমরা একটি লিখিত আবেদন পাঠিয়েছি সংস্কৃতি মন্ত্রণালয়ে। সোমবার সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে আমাদের মামুনুর রশীদের কথা হয়েছে টেলিফোনে, এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদের সাথেও কথা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে অত্যন্ত ইতিবাচক বলে আমরা জেনেছি। তিনি মনে করেন, এই প্রণোদনা আমাদের সংস্কৃতি কর্মীদের পাওয়া উচিত।

নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘তবে হল ভাড়া মওকুফ করার সুযোগ তাদের নেই। তারা হয়তো যেটা করতে পারেন, আবেদনেও আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়েছি যে, আমরা চাই প্রণোদনা আপনারা দেন, যা থেকে আমরা হল ভাড়া মেটাতে পারবো, এবং একইসাথে প্রযোজনারও কিছু খরচ মেটাতো পারবো। মঞ্চায়নের দিন যে খরচ হয়, সেটিতে সহযোগিতা করার কথা উল্লেখ করেছি। সারা দেশের সংস্কৃতি কর্মীদের সংগঠনের জন্য করোনা প্রণোদনা চেয়েছি।’

এরআগে চ্যানেল আই অনলাইনকে মামুনুর রশীদ বলেন, ‘সোমবার রাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন, অনুদানের বিষয়টি সুরাহা করবেন। কিন্তু আমাদের দাবি ছিলো, অনুদান শুধু আমাদের দিলেই হবে না, সারা দেশে নাটক, গান অর্থ্যাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত সকল সংগঠনগুলোকেও প্রণোদনা দিতে হবে। আজকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো।’

সংস্কৃতি কর্মীদের বিশেষ প্রণোদনা দিতে সরকারের এমন অবহেলায় ব্যথিত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আরো বলেন, সংস্কৃতি চর্চা না হলে সমাজ বিকলাঙ্গ অবস্থায় রূপ নেয়। একমাত্র সংস্কৃতি চর্চা-ই পারে, সমাজকে সুস্থ ও স্বাভাবিকতার দিকে নিয়ে যেতে। অথচ সংস্কৃতি খাতকেই সরকার বেশি অবহেলা করছে। মহামারীর কারণে সবচেয়ে খারাপ অবস্থায় আছে সারা দেশের সংস্কৃতি কর্মীরা। গত দেড় বছরে সরঞ্জামাদিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ অন্যান্য সেক্টরের মতো এ ক্ষেত্রটিতে সরকারের বিশেষ নজর নেই।

তবে আশাবাদ ব্যক্ত করে এই সংগঠক বলেন, সংস্কৃতি খাতে বিশেষ প্রণোদনা বাবদ যে অর্থ চাওয়া হয়েছে, সেটা সরকার চাইলেই দিতে পারে। আমরাও মনে করছি শিগগির এ বিষয়ে মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্তের কথা সবাইকে জানাতে পারবো।

Tags: আরণ্যকঢাকা থিয়েটারথিয়েটারনাট্যশালানাসির উদ্দিন ইউসুফমামুনুর রশিদলিড বিনোদনশিল্পকলাসংগঠকসংগঠনসংস্কৃতি প্রতিমন্ত্রী
Previous Post

রাজস্ব লক্ষ্য অর্জনে বৃহৎ করদাতা ইউনিটকে গ্রামীণফোনের অভিনন্দন

Next Post

দেশের প্রতিটি ঘরে জাতির পিতার ছবি রাখার অনুরোধ করছি: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রীর অফিসে সাক্ষাৎকারের সময় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রতিটি ঘরে জাতির পিতার ছবি রাখার অনুরোধ করছি: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজনের দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় চট্টগ্রাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT