চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত লিটন, সিলেটকে হারিয়ে দ্বিতীয় জয় ঢাকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, দুর্দান্ত লিটন ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আসর ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। একের পর এক হারে পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান। সিলেটে লিটন দাস ও তানজিদ তামিমের জোড়া সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়ার ম্যাচে রাজশাহীকে হারিয়েছিল দলটি। চট্টগ্রামে এসেও হার দেখতে হয়েছে। তবে নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশ রানের কাছাকাছি সংগ্রহ গড়েছিল ঢাকা। সিলেট জয়ের কাছাকাছি পৌঁছে ৬ রানে হেরে যায়। আসরে অষ্টম ম্যাচে সিলেটের ষষ্ঠ হার এটি। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে নেমেছে তারা। আর সিলেটকে হারিয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে ছয়ে উঠেছে ঢাকা।

সাগরিকায় টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৬ রান করে। জবাবে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেট।

ঢাকার ব্যাটারদের মধ্যে লিটন ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংস সাজানো ছিল চারটি করে চার ও ছক্কায়। থিসারা পেরেরা তিনটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩৭ রান করেন। ২১ বলে ২৪ রান করেন সাব্বির রহমান। ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ১৬ বলে ২২ রান।

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন টিপু সুলতান ও সামিউল্লাহ শেনওয়ারি। রুয়েল মিয়া ও সুমন খান নেন একটি করে উইকেট।

জবাবে নেমে লড়াই করে সিলেট। ওপেনার রনি তালুকদার ৯ চারে ৪৪ বলে ৬৮ রান করেন। ৩২ বলে ৩৬ রান করেন অ্যারন জোন্স। অধিনায়ক আরিফুল হক দুই চার ও তিন ছক্কায় ১৩ বলে ২৯ রান করেন। জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ১৩ বলে ২৮ রান। সামিউল্লাহ ৪ বলে ১২ রান করেন।

ঢাকার হয়ে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। মোসাদ্দেক হোসেন ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

Tags: চট্টগ্রামঢাকাবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টসসিলেট
Previous Post

ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে দল এটাই: আমোরিম

Next Post

নাইজেরিয়ার ঐতিহাসিক জয়, স্কটল্যান্ড জিতেছে ১ উইকেটে

Next Post
নাইজেরিয়া ক্রিকেট দল জয় উদযাপন করছে, স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ার ঐতিহাসিক জয়, স্কটল্যান্ড জিতেছে ১ উইকেটে

ইংল্যান্ড নারী ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড, সামোয়াকে প্রোটিয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT