চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পঞ্চম হার ঢাকার, চিটাগংয়ের দ্বিতীয় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে বাংলাদেশের খেলোয়াড় ও ব্যাটসম্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ঢাকা ক্যাপিটালস। একের পর হার দেখে চলেছে দলটি। ঢাকাপর্বে টানা তিন হারের পর সিলেটেও জয় অধরা চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলের। চিটাগং কিংসের কাছে হেরে গেছে ৭ উইকেটে। আসরে ঢাকার টানা পঞ্চম হার। অন্যদিকে তিন ম্যাচে দ্বিতীয় জয় চিটাগং কিংসের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায় চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা। জবাবে নেমে ১৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় চিটাগং।

রানতাড়ায় নেমে চিটাগংকে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন দুজনে। ১৬ বলে ১৭ রান করে ইমন ফিরে গেলে জুটি ভাঙে। পরে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৫১ রানের জুটি গড়েন উসমান খান। দলীয় ১০৬ রানে পাকিস্তান ব্যাটার ফিরে যান ৩৩ বলে ৫৫ রান করে। ১৪৪ রানে ক্লার্কও ফিরে যান। ৩২ বলে ৩৯ রান করে।

মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারী চিটাগংয়ের জয় নিশ্চিত করেন। মিঠুন ২২ বলে ৩৩ রান করেন। ১৪ বলে ৩০ রান করে শামীম।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ফরমানউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

আগে আসরে নিজের দ্বিতীয় ম্যাচে আলো ছড়ান সাব্বির রহমান। চার-ছক্কার ফুলঝুরিতে ৩২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার চোখ জুড়ানো অপরাজিত ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ১৭৮ রানের লক্ষ্য দেয় ঢাকা।

আগে ব্যাটে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ফিরে যান জেসন রয়। একপ্রান্তে তানজিদ তামিম রান তুলে দলকে এগিয়ে নেন। অপরপ্রান্তে স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দীপু ফিরে যান দ্রুতই। ৬৬ রানে ৩ উইকেট হারানো ঢাকার হাল ধরেন সাব্বির ও তানজিদ। ৩৫ বলে ৬৩ রান তোলেন দুজনে।

ফিফটি করে ফিরে যান তানজিদ তামিম। চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন। তার আগে ২২ বলে ফিফটি করেন সাব্বির। ছক্কার ফুলঝুরিতে পরে ঢাকার সংগ্রহ পৌঁছান ১৭৭ রানে। তিনটি চার ও নয় ছক্কায় ৩৩ বলে ৮২ রানে ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির।

চিটাগং কিংসের হয়ে খালেদ আহমেদ ৩ উইকেট নেন। আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

Tags: চিটাগংঢাকাবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাব্বিরসিলেট
Previous Post

চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

পাচার হওয়া অর্থ ফেরাতে শেখ হাসিনাসহ দশ প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে দুদক

Next Post
উপদেষ্টা মাহফুজের ছবি, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া অর্থ ফেরাতে শেখ হাসিনাসহ দশ প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে দুদক

সাবেক ওসি শাহ আলমের ছবি, পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT