ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকার চেয়ে দ্বিগুণ হচ্ছে। বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকার বাইরে ৬৩টি জেলা হাসপাতাল ও সিভিল সার্জনদের জাতীয় গাইডলাইন মেনে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। ঢাকা থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।







