উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের পঞ্চম আসর। এলিট ফুল ম্যারাথনে চ্যাম্পিয়নকে দেওয়া হয়েছে ৪ লাখ টাকা। আর হাফ ম্যারাথন চ্যাম্পিয়ন পেয়েছেন ৩ লাখ টাকা। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বিজয়ীরা। ভবিষ্যতে দেশজুড়ে ম্যারাথন ছড়িয়ে দেওয়ার কথা জানান সেনাপ্রধান।








