চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিমানবন্দরে রাতে ৫ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বার রাতের আলোতে ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার কাজের জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস প্রতিরাতে পাঁচ ঘণ্টা করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইটের ওঠানামা বন্ধ থাকবে। তবে এই সময়ের ফ্লাইটগুলোর ওঠানামার সিডিউল দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানান।

কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো এবং যাত্রীসেবার মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়েটি প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি বলেন, লাইট প্রতিস্থাপনকালীন আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেড়ে যাবে।

কামরুল ইসলাম বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সহজ ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে মনিটরিং টিম।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, এই মৌসুমে এই পাঁচ ঘণ্টার মধ্যে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য এই সময়কে বেছে নেওয়া হয়েছে। এই সময়ে প্রতিদিন ৭ থেকে ৮টি ফ্লাইট চলাচল করতো, সেগুলো রি-শিডিউল করা হয়েছে।

Previous Post

টিএসসিতে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব

Next Post

আওয়ামী লীগ নয়, বিএনপি দেশ থেকে পালাবে: শেখ পরশ

Next Post
শেখ পরশ জনসভায় বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নয়, বিএনপি দেশ থেকে পালাবে: শেখ পরশ

নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক ব্যক্তি ও তার নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজধানীতেই হাজার খানেক মোটরসাইকেল চুরি করেছে খালেক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT