চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি আনারের লাশ গুমের কথা স্বীকার করেছে নেপালে আটক সিয়াম

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
11:01 অপরাহ্ন 02, জুন 2024
in - সেমি লিড, অপরাধ
A A
নেপালে আটক সিয়াম, গুমের কথা স্বীকার করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশের খণ্ডিত অংশ গুম করায় নেতৃত্ব দেয় বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা সিয়াম হোসেন।

কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের বাসা থেকে লাগেজ ভর্তি মরদেহের অংশ নিয়ে বের হয় সে। হত্যাকাণ্ডের পর সিয়াম নেপালে গিয়ে আত্মগোপন করে। ইন্টারপোলের মাধ্যমে সিয়ামকে গ্রেপ্তারের চিঠি দেয় বাংলাদেশ। কয়েকদিন আগে সিয়াম নেপালে আটক হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ৪ সদস্যের দলটি নেপাল পৌঁছান। নেপালে গিয়ে ডিবির টিম সেখানকার আইন প্রয়োগকারি সংস্থার সঙ্গে বৈঠক করেছে। ডিবি পুলিশের সদস্যরা সিয়ামকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে। লাশ গুমে জড়িত থাকার বিষয়টি গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে সিয়াম।

তদন্ত দলের প্রধান হারুন অর রশীদ নেপাল থেকে টেলিফোনে চ্যানেল আইকে জানান, ‘নেপালে অবস্থানরত ডিবির তদন্ত দল কাঠমান্ডু পুলিশের সঙ্গে বৈঠক করেছে। তারা সিয়ামকে দেশে ফেরাতে নেপালের সহযোগিতা চেয়েছে।

তদন্ত দলের এক সদস্য জানান, সিয়াম নেপালের নাগরিক নয়, সে রাজনৈতিক আশ্রয়প্রাপ্তও নয়। সে টুরিস্ট ভিসায় সেখানে গিয়েছে। সে অনুযায়ী তাকে ফেরত দেওয়ার জন্য নেপাল পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

Tags: আনোয়ারুল আজিম হত্যাহারুন অর রশীদ
Previous Post

ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হলে অস্তিত্ব সঙ্কটে ভুগবে ইসরায়েলিরা: ইমতিয়াজ আহমেদ

Next Post

কয়েক ধাপে জাতীয় নির্বাচন করতে চায় ইসি

Next Post
ডেপুটি স্পিকার টিটু আহমেদ সরকারের দলে আস্থা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক ধাপে জাতীয় নির্বাচন করতে চায় ইসি

বৃষ্টির সময় রিকশা ও মানুষজন চলাচল করছে, জলাবদ্ধতা দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রসহ বৃষ্টি ও মাঝারী ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT