চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোককে শক্তিতে পরিণত করে জয়ে শুরু ঢাকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 27, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ক্যাপিটালস

সিলেট থেকে: সিলেট টাইটানসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের দেয়া ১৯১ রানের লক্ষ্যে নেমে ৮ উইকেটে জিতেছিল তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন, মুশফিকুর রহিম করেছিলেন ফিফটি। কিন্তু পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসে বিপক্ষে নেমে ৫ উইকেটে হেরেছে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ঢাকা ক্যাপিটালস টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী। লক্ষ্যে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ঢাকা।

শোককে যেন শক্তিতেই পরিণত করেছে ঢাকা। ম্যাচ শুরু মিনিট বিশেক আগে হার্ট অ্যাটাকে মারা যান দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। পরে ঢাকার ইনিংসের আগে এক মিনিট নীরবতা পালন করেন দুদলের খেলোয়াড়রা।

১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ৩৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। উসমান ১৫ বলে ১৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মামুন। হাফ-সেঞ্চুরি মিস করে তিনি থামেন ৪৫ রানে।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) ও নাসির হোসেন (১৯) বড় অবদান রাখতে না পারলেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারী ও সাব্বির রহমানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা। ১৮ বলে ৩৬ রানের জুটিতে ম্যাচ শেষ করেন তারা। সাব্বির ১০ বলে ২১ ও শামীম ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

রাজশাহী বোলারদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ ছিলেন সবচেয়ে সফল। ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।

এর আগে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন স্বদেশি ইমাদ ওয়াসিমের বলে। ১৫ বলে ২০ রান করে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে তুলে নেন নাসির হোসেন।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানে ৫ উইকেট হারায় দলটি। এক নাজমুল হোসেন শান্ত (২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭) ছাড়া আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি।

ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪, এসএম মেহরাব করেন শূন্য। শেষদিকে ২৬ বলে অপরাজিত ২৬ রান করে রাজশাহীকে ১৩২ পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ নাওয়াজ।

ঢাকার ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ৩২ রানে ২ উইকেট নেন নাসির হোসেন।

Tags: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসিলেট
Previous Post

‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে গাছ লাগিয়েছে বিএনপি

Next Post

এলডিপির সাবেক মহাসচিবকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

Next Post
Bengali protesters gather in large numbers during BNP demonstration. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিপির সাবেক মহাসচিবকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নুরুল কবীর বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা পরিকল্পিত: নুরুল কবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT