চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর যাদের হাতে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 20, মার্চ 2024
in শিল্প সাহিত্য
A A
সাংবাদিক ও সাহিত্যিকরা সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলার পর পরই গত ৫ মার্চ ঘোষণা করা হয় ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪’ বিজয়ীদের নাম। বুধবার (২০ মার্চ) দুপুরে চ্যানেল আইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের সম্মাননা পদক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক। সভাপতিত্ব করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, আনন্দ আলোর সম্পাদক মন্ডলীর সভাপতি ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ আলোর সহযোগী সম্পাদক কবি রাজু আলীম। বক্তব্য রাখেন পুরস্কার প্রদান কমিটির পক্ষে ছড়াকার শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।

প্রথমে পুরস্কার গ্রহণ করেন জাতিস্বত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। কবিতা শাখায় আগামী থেকে প্রকাশিত ‘মুজিব মঞ্জুষা’ গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। কবিকে উত্তরীয় পড়িয়ে দেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক। ক্রেস্ট প্রদান করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অর্থমূল্য তুলে দেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

এরপর একে একে পুরস্কার গ্রহণ করেন উপন্যাস শাখায় কথা প্রকাশ থেকে প্রকাশিত ‘উপেক্ষিত সীতা’ গ্রন্থের জন্য কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। তিনি বিদেশে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন কথা প্রকাশের প্রধান নির্বাহী জসীম উদ্দিন। শিশুসাহিত্য শাখায় ছড়া ও কবিতায় পুরস্কার পেয়েছেন দু’জন। কারুবাক থেকে প্রকাশিত ‘আনন্দ বাগান’ গ্রন্থের জন্য শিশুসাহিত্যিক রমজান মাহমুদ এবং শিশুসাহিত্য বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘পাখিদের ঘরবাড়ি’ গ্রন্থের জন্য শিশুসাহিত্যিক সারওয়ার-উল-ইসলাম।

প্রবন্ধ শাখায় কালের ধ্বনি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ, অবলোকন, তত্ত¡’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন প্রবন্ধকার কাজল রশীদ শাহীন। মুক্তিযুদ্ধ ও গবেষণা শাখায় অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত ‘১৯৭১ ঢাকা টেলিভিশন’ গ্রন্থের জন্য আহমেদ রেজাউর রহমান ও জাগতিক প্রকাশিত ‘১৯৭১ বধ্যভূমির পথে পথে’ গ্রন্থের জন্য ড. সেলিনা রশিদ পুরস্কার পেয়েছেন। তরুণ শাখায় নৈঋতা ক্যাফে থেকে প্রকাশিত কবিতা গ্রন্থ ‘খোলস’ এর জন্য পুরস্কার পেয়েছেন ইউসুফ সাকী ব্যানার্জী। অনন্যা থেকে প্রকাশিত কবিতাগ্রন্থ ‘দহনকাল’ এর জন্য পুরস্কার পেয়েছেন ইয়াসিন আযীয।

পুরস্কার প্রদান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

Tags: আনন্দ আলো সাহিত্য পুরস্কাউপন্যাসকবিতাকবিতার বইগল্পঢাকা ব্যাংকঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কারবই
Previous Post

ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কার: ইউজিসি’তে অবস্থান নেবে ডিইউজে

Next Post

এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে জলদস্যুরা

Next Post
জলদস্যুরা মালিকপক্ষের সাথে যোগাযোগের জন্য এমভি আবদুল্লাহর সাথে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে জলদস্যুরা

ভারতের অনুষ্ঠানে গোলাম কুদ্দুছকে সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘বঙ্গবন্ধু পদক’ ও ‘একুশে সম্মাননা’ পেলেন গোলাম কুদ্দুছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT