চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে শেষ হচ্ছে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 15, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারে ভোটারদের সাথে নেতা ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ উপ-নির্বাচনের প্রচার শনিবার ১৫ জুলাই মধ্যরাত ১২টায় শেষ হচ্ছে। এরপর প্রার্থীরা আর কোনো ধরনের মিছিলও করতে পারবেন না।

এ নির্দেশনা না মানলে প্রার্থীকে গুনতে হবে জরিমানা। এমনকি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা প্রার্থিতাও হারাবেন।

শনিবার ১৫ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সোমবার ১৭ জুলাই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী আইনানুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হয়। ওই হিসাবে শনিবার দিনগত রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে। এ নির্দেশনা না মানলে প্রার্থীকে জরিমানা গুনতে হবে। এমনকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রার্থিতাও হারাবেন। ওই আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জি এম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটর মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

গেল ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য।

আট এলাকায় সাধারণ ছুটি
দেশের আট এলাকায় আগামী ১৭ জুলাই সাধারণ ছুটি থাকবে। বিভিন্ন নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে সাধারণ ছুটি থাকছে ওইসব এলাকায়।নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সাধারণ ছুটি ঘোষণার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৭ জুলাই (সোমবার) জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) এবং সাতটি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৭ জুলাই সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে নির্বাচন কমিশন।

Tags: উপ-নির্বাচনঢাকা ১৭ আসননির্বাচন প্রচারণা
Previous Post

রেবেকা মমিনের সংসদ আসন শূন্য ঘোষণা

Next Post

রামপুরায় নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

Next Post

রামপুরায় নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

নোয়াখালীর বাড়ি ভাংচুরের ঘটনায় তদন্তের জন্য পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে বাকবিতণ্ডা: অভিযুক্তের নোয়াখালীর বাড়ি ভাংচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT