চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াশকে নিয়ে যে ঘোষণা দিলেন ‘দেয়ালের দেশ’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 03, অক্টোবর 2025
in বিনোদন
A A
দেয়ালের দেশ নির্মাতার সঙ্গে দুই ব্যক্তি, পেছনে দেবী দুর্গার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীর ছবি পোস্ট করে কটাক্ষের মুখে অভিনেতা ইয়াশ রোহান। বৃহস্পতিবার রাতে ছবিটি পোস্ট করার পর থেকেই তার মন্তব্য বাক্স ভরে যায় নানা ধরনের প্রতিক্রিয়ায়— যার মধ্যে বেশিরভাগই ছিল ঘৃণামূলক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক।

এরপর তার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে সাধারণ ভক্ত অনুরাগী থেকে সংস্কৃতি অঙ্গনের সহকর্মীরা। এবার তার পাশে দাঁড়িয়ে অন্যরকম এক ঘোষণা দিলেন শরিফুল রাজ ও বুবলীকে নিয়ে ‘দেয়ালের দেশ’ বানিয়ে আলোচনায় আসা তরুণ নির্মাতা মিশুক মনি।

ইয়াশের সেই ছবিটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে মিশুক লিখেন,“ইয়াশ হিন্দু বলে কিছু মানুষ তার নাটক বয়কটের কথা বলছে কিন্তু, আমি ইয়াশের নাটকে প্রডিউস করার ঘোষণা করছি। যেকোন নির্মাতা ভালো গল্পে ইয়াশকে ভাবতে পারেন আমি প্রডিউসার হবো। যারা ইয়াশকে বয়কটের কথা বলেছেন তাদের গালে এরচেয়ে জোরে জুতোর বারি মারার পথ আমার জানা নাই।”

তিনি বলেন,“যারা ইয়াশ রোহানের ধর্ম পরিচয়ের জন্য বলছে তার নাটক আর দেখবে না, তারা এমনিতেও ইয়াশের নাটক কেন কারো নাটকই তেমন দেখে না। এরা দর্শক না। আমি প্রিটি মাচ সিউর এই মুল্লুকে জন্মের পর থেকে ইয়াশ তার ধর্মের জন্য নানা জটিলতা বহুবার ফেইস করেছে সুতরাং আজ তার দূর্গার সামনে দাঁড়ানো ছবির নিচের কমেন্ট তাকে মোটেও বিচলিত করবে না। সে যথেষ্ট কুল ও স্ট্রং।”

এসময় ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন,“আগেও বহুবার বলেছি শিল্পচর্চার অনুর্বর এই ভূমিতে শিল্পী জন্মায় না। যুগের পর যুগ সাধনা করে শিল্পী তৈরি হয়। আর একবার যে শিল্পী সে আজন্ম শিল্পী। কে হিন্দু, কে মুসলমান, কে স্ট্রেইট, কে গে এসব ট্যাগ দিয়ে শিল্পীর মনোবল ভাঙতে পারবেন না।”

সবশেষে মিশুক মনি বলেন,“ইয়াশকে ডিফেন্ড করতে ‘হ্যাঁ, ইয়াশ হিন্দু’ এটাও বলার দরকার নাই। ইয়াশ প্রথমে মানুষ, তারপর শিল্পী, তারপর মানলে সে হিন্দু।”

Tags: অভিনয়দেয়ালের দেশনাটকবুবলীমিশুক মনিমুসলিমরাজলিড বিনোদনসংস্কৃতিসিনেমাহিন্দু
Previous Post

বিসিবি নির্বাচন: ‘অপ্রীতিকর পরিবেশ দেখা যাচ্ছে, যা কাম্য নয়’

Next Post

বিসিবি নির্বাচন: তামিমের সরে যাওয়া নিয়ে আক্ষেপ প্রার্থীদের

Next Post
তামিমের সরে যাওয়ার আক্ষেপ নিয়ে বিসিবি নির্বাচন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি নির্বাচন: তামিমের সরে যাওয়া নিয়ে আক্ষেপ প্রার্থীদের

জয়সওয়াল ভারতের ইন্ধন থাকার অভিযোগ অস্বীকার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন থাকার বক্তব্য মিথ্যা: জয়সওয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT