চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরফরাজকে যেন গভীর জলে ঠেলে দিয়েছিলেন জাদেজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র জাদেজার সঙ্গে দুরন্ত জুটি গড়েন অভিষিক্ত সরফরাজ খান। ইংল্যান্ডের বিপক্ষে চলতি রাজকোট টেস্টে দুজনে মিলে ১১০ বল খেলে ৭৭ রান যোগ করেন। দুর্ভাগ্যজনক রান আউটে ফেরেন সরফরাজ। তার আগে ফিফটি পূর্ণ করে অভিষেক রাঙান ডানহাতি এই ব্যাটার। ৯টি চার ও এক ছক্কায় খেলেন ৬৬ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস।

দুর্দান্ত খেলে বড় ইনিংস খেলার পথে থাকলেও জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ২৬ বর্ষী ক্রিকেটারকে সাজঘরে ফেরেন। মিড অনে বল ঠেলে দেয়া জাদেজা সরফরাজকে এক রান নেয়ার জন্য কয়েক পা এগিয়ে যান। পরে আবার ফিরিয়ে দিলেও ক্রিজের বাইরে অনেকটাই চলে যান অভিষিক্ত ব্যাটার। মার্ক উডের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে তাকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথাই বলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। টিম ইন্ডিয়ার অলরাউন্ডার জাদেজাকে তিনি রীতিমতো কাঠগড়াতেই দাঁড় করান। সাফ বলেন, ‘তিনি সরফরাজকে যেন জলের গভীরেই ঠেলে দেন। তরুণ ব্যাটার এক রান নেয়ার চেষ্টায় ছিলেন। জাদেজাও এগিয়ে যান, তারপর তাকে ফেরত পাঠান। রোহিত শর্মা এটা পছন্দ করেনি। তবে উডের থ্রোটা দুর্দান্ত ছিল।’

ভারতের ইনিংসের ৮২তম ওভারের পঞ্চম বলে ঘটে সেই আলোচিত রান আউট। ৯৯ রানে ব্যাট করছিলেন জাদেজা। মিড অনে বল ঠেলে দিয়ে রান নেয়ার জন্য সরফরাজকে ইঙ্গিত দিয়ে কয়েক পা সামনে আসেন। মার্ক উডকে বল ছুঁড়ে মারার ভঙ্গিতে দেখে পিছু হটলেও ক্রিজের বেশ বাইরে চলে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামা ক্রিকেটার ক্রিজের অনেক বাইরে বের হয়ে যাওয়ায় হয়ে যায় সর্বনাশ। হতাশা নিয়ে তিনি ছাড়ছিলেন মাঠ। স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা রাগান্বিত হয়ে ড্রেসিং রুমে দাঁড়িয়ে মাথা থেকে ক্যাপ খুলে তা ছুঁড়ে ফেলেন।

অপ্রত্যাশিত আউট নিয়ে তরুণ ক্রিকেটারকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। অভিষিক্ত মিডল অর্ডার ব্যাটারের জবাব ছিল, ‘একটু ভুল বোঝাবুঝি ছিল। এটা খেলার অংশ। মাঝে মাঝে রানআউট হয়, কখনো রান হয়, আবার কখনো হয় না। এভাবেই চলতে থাকে। জাদেজা বলেছিলেন, সেখানে সামান্য ভুল বোঝাবুঝি ছিল। আমি বলেছিলাম ঠিক আছে, এমনটা ঘটে থাকে। বিষয়টা অনেক বড় কিছু না।’

Tags: ইংল্যান্ডজাদেজাভারতভারত-ইংল্যান্ড টেস্টভারত-ইংল্যান্ড সিরিজরাজকোটলয়েডলিড স্পোর্টসসরফরাজ
Previous Post

মিউনিখ সম্মেলনে ৬ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী

Next Post

পরাজিত হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসেনি: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজিত হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসেনি: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংবাদপত্রে দেশের বাইরে ভাষাভিত্তিক আন্দোলনের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে দেশে ভাষাভিত্তিক আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT