চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই ‘দেভারা’র আয় ১৩৫ কোটি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা দেভারা সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে লড়াইরত অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত এই বছরের অন্যতম বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দেভারা’। আর মুক্তি পেয়েই রীতিমত বক্স অফিসে কাঁপন ধরিয়ে দিলো এই সিনেমা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ৭৬ কোটি রুপি আয় করেছে!

যারমধ্যে তেলুগু থেকে ৬৮.৬ কোটি, হিন্দি ৭ কোটি, কন্নড় থেকে ৩০ লক্ষ টাকা, তামিল থেকে ৮০ লক্ষ টাকা এবং মালায়ালম থেকে ৩০ লক্ষ টাকা আয় করেছে। মুক্তির প্রথম দিনে ‘দেভারা’র মূল আয়ই ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। যেখান থেকে প্রায় ৭৯.৫৬% আয় করেছে ছবিটি।

ছবিতে জুনিয়র এনটিআরের অভিনয় সত্যিই প্রশংসনীয়। তবে পরিচালক কোরাতলা শিভা চিত্রনাট্যের ফাঁকফোকর ভরাট করতে পুরোপুরি মন না দিলেও অভিনেতা সেই কাজটি করে ফেলেছেন। বিশেষ করে আয়ুধা পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে। তবে ছবিতে দ্বৈত চরিত্রে থাকা বাবা-ছেলের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে, ছেলের চরিত্রে এনটিআর এর অভিনয়ে কিছুটা খামতি ছিল।

এনটিআর ছাড়াও ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছে সাইফ আলী খান। খলনায়কে চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা। এছাড়াও জাহ্নবীকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে। দক্ষিনী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন। তবে সব কিছুর পরেও সিনেপ্রেমীরা বলছেন, গল্পটা আরও ভালো হতে পারতো৷

এনটিআর আর্টস এবং যুবসুধা আর্টসের ব্যানারে কোসারাজু হরি কৃষ্ণ ও সুধাকর মিক্কিলিনেনি ছবিটি প্রযোজনা করেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি। – বলিউড মুভি রিভিউজ

Tags: 'দেভারা'জাহ্নবী কাপুরজুনিয়র এনটিআরবক্স অফিসসাইফ আলি খান
Previous Post

অভিযোগ তুলে নিলেন জোলি, স্বস্তিতে ব্র্যাড পিট

Next Post

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৬ কারখানা

Next Post
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৬ কারখানা, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৬ কারখানা

আওয়ামী লীগের দোসর রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, রিজভীর বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনে আওয়ামী লীগের দোসর রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT