চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

তৃণমূলের ভরাডুবিতে প্রথমবার মুখ খুললেন অভিনেতা দেব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 06, মে 2026
in বিনোদন
A A
জনাব বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশ পতাকা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা ও টলিউড সুপারস্টার দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিজয়ী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন।

নিজের ফেসবুক বার্তায় দেব লেখেন, জনগণের রায় পেয়ে নতুন সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিজেপিকে শুভেচ্ছা। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করবে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেবে।

শুধু রাজনৈতিক বার্তাতেই সীমাবদ্ধ থাকেননি এই অভিনেতা-রাজনীতিক। তিনি বাংলা চলচ্চিত্র শিল্পের প্রসঙ্গ তুলে ধরে নতুন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ আহ্বানও জানান।

দেব বলেন, চলচ্চিত্র জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন হিসেবে তিনি চান- শিল্পে বিভাজন, নিষেধাজ্ঞা ও সংকীর্ণতার সংস্কৃতি বন্ধ হোক। তার মতে, বাংলা সিনেমা এই রাজ্যের অন্যতম পরিচয়, আর এর বিকাশ সম্ভব পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই।

এছাড়া নিজের নির্বাচনী এলাকা ঘাটালের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর কথাও উল্লেখ করেন তিনি। এই প্রকল্প দ্রুত বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করে দেব বলেন, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি জরুরি বিষয়।

এরআগে কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা রাজনীতি নিয়ে ছিলেন অকপট। এমনকি বিজেপিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে করা প্রশ্নেরও উত্তর দিয়েছেন দেব।

এমন প্রশ্নে দেব বলেন,“এ সব কথা কারা ছড়ায়? মনে হয়, এই ধরনের রাজনীতিতে দেব বিশ্বাসী? রাজনীতি না করলে জীবনধারণ করতে পারব না, এ রকম অবস্থা তো আমার নয়! আমি তো রাজনীতি করতেই চাইনি। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছি। ফলে, রাজনীতি না করলে আমার দিন চলবে না, এ রকম যারা ভাবছেন, তারা ভুল।”

নিজেকে নেতা নয়, অভিনেতা পরিচয়েই স্বস্তির বলে মনে করেন দেব। তিনি বলেন,“মিঠুনদা আর আমার ছবি ‘প্রজাপতি’ নন্দনে আটকে দেওয়া হয়েছিল। ওই দিনই ঘোষণা করেছিলাম, মিঠুনদাকে নিয়ে ‘প্রজাপতি ২’ করব। একইভাবে রূপাদি, রুদ্র, সোহিনী, অনির্বাণ ‘ব্যান’ ছিলেন। একমাত্র আমি প্রত্যেককে নিয়ে কাজ করেছি। কারণ, আগে আমি অভিনেতা, টলিউডের অংশ। পরে রাজনীতিবিদ।”

তার দাবি, “আমি কোনও দিন টলিউডে রাজনীতি করিনি। সে কথা ইন্ডাস্ট্রির প্রত্যেকে জানে।”

Tags: অভিনয়অভিনেতাদিদিদেবমমতারাজনীতিসিনেমা
Previous Post

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

Next Post

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির

Next Post
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির

টেড টার্নার, সিএনএন’র প্রতিষ্ঠাতা, জীবনের শেষ পর্যায়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নারের বর্ণাঢ্য জীবনাবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT