চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবি মুক্তি দিতে বাংলাদেশ সরকারের কাছে ‘ধূমকেতু’ প্রযোজকের অনুরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 17, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলাদেশের দুই ব্যক্তি প্রার্থনা করে, উৎসবের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় বছর আটকে থাকার পর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’।

ইন্ডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট এই ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির সকাল থেকে ‘ধূমকেতু’ চলছে এমন হলগুলোতে উপচে পড়া দর্শক দেখা যাচ্ছে। ওপার বাংলার সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে হলগুলো প্রতিটি শো ‘হাউজফুল’-এর খবর পাওয়া যাচ্ছে।

এও জানা যায়, পশ্চিমবঙ্গে হৃতিক-জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ এবং সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’র সঙ্গে টেক্কা দিচ্ছে ‘ধূমকেতু’।

কিন্তু নয় বছর আগের ‘ধূমকেতু’ নিয়ে দর্শকদের এতো উন্মাদনার কারণ কী! সেখানকার সংবাদমাধ্যমগুলো বলছে, একযুগ আগে দেব-শুভশ্রী রিল লাইফ থেকে রিয়েল লাইফে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের সেই প্রেম কারো অজানা ছিল না। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকে ভেবেছিলেন আর কখনও একসঙ্গে দেখা যাবে না তাদেরকে। কিন্তু ‘ধূমকেতু’র মুক্তি আবারও তাদের একফ্রেমে এনেছে দেব-শুভশ্রীকে।

এমনকি কলকাতার নজরুল মঞ্চে ট্রেলার উন্মোচন ইভেন্টে দেব-শুভশ্রী তাদের মান-অভিমানের কিছু গল্প বলে দর্শকদের আবেগি করে তোলেন।এরপর থেকে ‘ধূমকেতু’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার ঢেউ আঁচড়ে পড়েছে বাংলাদেশেও।

অনেকে দেব-শুভশ্রীর ফেসবুক পোস্টে গিয়ে মন্তব্যে জানাচ্ছেন, বাংলাদেশে ‘ধূমকেতু’ দেখতে চান। দর্শকদের এমন মন্তব্য চোখে পড়েছে এই ছবির প্রযোজক রানা সরকারের। এজন্য তিনি বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তি দেয়ার আগ্রহ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

রানা সরকার লিখেছেন, বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে।

শুভশ্রী, রানা সরকার, দেব

ওই পোস্টে প্রযোজক রানা সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে মেনশন করে অনুরোধ জানিয়ে লিখেছেন, মাননীয় চিফ অ্যাডভাইজার (জিওবি), মোস্তফা সরয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।

সবশেষে রানা সরকার লিখেছেন, বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।

১৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় রানা সরকারের দেয়া ওই পোস্টে ৪০৬টি কমেন্টস দেখা গেছে। সেখানে বাংলাদেশে মুক্তির ব্যাপারে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

কেউ কেউ লিখেছেন, বাংলাদেশে মুক্তি দেয়া হোক। আবার কেউ লিখেছেন, ভারতীয় সিনেমা বাংলাদেশে চলবে না। ফেসবুকেও আওয়াজ দিলেও বাস্তবতা ভিন্ন। অতীতে পশ্চিমবঙ্গের যতো সিনেমা এসেছে, বাংলাদেশের দর্শক গ্রহণ করেনি।

গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে রাজনৈতিকভাবে উষ্ণ অবস্থা বিরাজ করছে।

এই অবস্থায় শুধু পশ্চিমবঙ্গের ছবি কেন, কোনো ইন্ডিয়ান সিনেমা আমদানি সম্ভব নয় জানিয়েছেন বাংলাদেশের একজন চলচ্চিত্র আমদানিকারক।

নাম প্রকাশ না করার শর্তে ওই আমদানিকারক চ্যানেল আই অনলাইনকে বলেন, মন্ত্রণালয় অনুমতি দেবে না। শুধু সিনেমা কেন, ইন্ডিয়ান শিল্পীদের বাংলাদেশে এসে কাজ করা বা বাংলাদেশের শিল্পীদের ইন্ডিয়া গিয়ে শুটিং করাও এখন কঠিন। তাই কোনোভাবে এটি সম্ভব নয়।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারউপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকৌশিক গাঙ্গুলিদেবধূমকেতুরানা সরকারলিড বিনোদনশুভশ্রী
Previous Post

ধানমন্ডি ৩২ থেকে গ্রেপ্তারকৃত রিকশাচালকের জামিন

Next Post

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪শ’র বেশি মানুষের মৃত্যু

Next Post
পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪শ’র বেশি মানুষের মৃত্যু

রোপা আউশ ধানের বাম্পার ফলন, হবিগঞ্জের কৃষি মাঠে ধান ক্ষেত. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে এবার রোপা আউশ ধানের বাম্পার ফলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT