চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা প্রচারে দেবের দৌড়ঝাঁপ, ভাস্করের কটাক্ষ

ছবি চলুক গুণে, ভিক্ষায় নয়— দেবকে পরোক্ষ খোঁচা অভিনেতা ভাস্করের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
দেবের সিনেমা প্রচারে অংশগ্রহণকারী অভিনেতা ও অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদান, ধূমকেতু থেকে সম্প্রতি রঘু ডাকাত-এর প্রচারে পুরো টিম নিয়ে পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন কলকাতার সুপারস্টার দেব। নাম উল্লেখ না করে বললেও সিনেমার প্রচারণায় দেবের এভাবে ছুটে বেড়ানোকে ভালো চোখে দেখছেন না পশ্চিমবঙ্গের সিনেমা ও সিরিয়ালের সুপরিচিত অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

তিনি ক্ষোভ ঝেড়ে বলছেন, ‘সিনেমার চেয়ে প্রচারের জৌলুসই’ যেন হয়ে উঠেছে মূল আকর্ষণ। পাশাপাশি তিনি, প্রচারণাকে ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন।

ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবন জুড়ে রয়েছে এক অনন্য স্বাতন্ত্র্য। তিনি শুধু অভিনেতা নন, একজন চিন্তাশীল শিল্পী, যিনি বারবার সাহসের সঙ্গে নিজের মতামত প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে।

সম্প্রতি নিজের আইডিতে একটি পোস্টে ভাস্কর লেখেন,“ছোটবেলায় সিনেমার পোকা ছিলাম। কখন কোন হলে কোন সিনেমা আসছে, সব মুখস্ত ছিল। কবে কোনটা দেখব, মনে মনে ঠিক করা থাকত। কিন্ত কোনও দিন সেই সিনেমার অভিনেতাতের প্রচারে আসতে দেখিনি। সেই স্বপ্ন…সেই মানুষ…সেই চাওয়া পাওয়াগুলোকে সিনেমা হলে গিয়েই গোগ্রাসে গিলতাম..তারা ছিল কল্পনার মানুষ…যাদের দেখা যায় না….ছোঁয়া যায় না।”

এরপরেই তোপ দাগেন বর্তমান সময়ের প্রচার কৌশল নিয়ে!  এই সময়ে সিনেমার প্রচার সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করে ভাস্কর লিখেছেন, “এখন একটা নতুন ট্রেন্ড এসেছে, যার নাম প্রমোশন (নাকি বিনে পয়সার ফাংশন) যেখানে ছবি আসার আগে সেই ছবির সব অভিনেতারা জনগণের কাছে গিয়ে ভিক্ষা চাইছে (হ্যাঁ… ভিক্ষাই বলছি) … যে ছবিটা দেখুন… আর কিছু অশিক্ষিত (হ্যাঁ…অশিক্ষিতই বলছি) মানুষও সেই সব দেখছে .. কেউ নাচছে… কেউ ঘোড়ার পিঠে চড়ছে… কেউ আবার যা নয় তাই করছে।”

আরও ক্ষোভ ঝেড়ে ভাস্কর বন্ধ্যোপাধ্যায় লেখেন, “সত্যিই লজ্জা করে ভাবতে যে, একটা চলচ্চিত্র চালাতে দর্শক আনতে এই ভাবে তাদের পায়ে পড়তে হবে। আগে তো এটা করতে হতো না। ছবি চলতো নিজ গুণে। মানুষ ভালোবেসে ছবি দেখতো। ভাবতে ঘেন্না করে বড় বড় (তথাকথিত) শিল্পীরা এই জোয়ার গা ভাসাচ্ছেন।”

সেই সঙ্গে ভাস্কর এই কথাগুলো সম্পূর্ণ নিজের মতামত উল্লেখ করে বলেছেন, “ভালো ছবি হলে এমনিই চলবে, তার জন্য আলাদা করে প্রচারের প্রয়োজন নেই।”

ভাস্কর বন্ধ্যোপাধ্যায়ের দেয়া এই পোস্টের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য চোখে পড়েছে। সুত্রিশা নামে একজন ভাস্করের এই পোস্টে লিখেছেন, আশ্চর্য! যতদূর মনে পড়ে আপনার সিনেমার প্রোমোশনও সল্টলেকে আরডিবি মলের সামনে পরিচালক এবং নায়িকারা মিলে নাচতে নাচতে করেছিলেন (নাকি বিনিপয়সার ফাংশন)। তখন কিছু বলেননি কেন সোশ্যাল মিডিয়ায়? ছবিতে তো আপনিও ছিলেন। সেই ছবি, প্রমোশনও কি তাহলে ‘অশিক্ষিত’ মানুষরাই দেখেছে? শুধু অন্যের ছবির সময় এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেন কেন?

সূর্য দাস নামে আরেকজন লেখেন, যুগ পাল্টেছে। আগে মানুষের কাছে বিনোদন বলতে শুধু সিনেমা ছিল। এখন মানুষের কাছে অনেক কিছু আছে বিনোদনের জন্য। তাই সিনেমা বানালে হবে না। আজকের দিনে মার্কেটিংও চাই। এতো সিনেমা মুক্তি পাচ্ছে, কয়েকটি সিনেমা ভালো চলছে! আজকে হলিউড, বলিউড, সাউথ সব জায়গায় প্রমোশন হয়। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নাহলে হারিয়ে যেতে হবে।

সুজয় কর লেখেন, ভাস্কর বাবু আপনার অবস্থা এখন নোকিয়া ফোনের মতো, নিজেকে আপডেট করতে না পারলে কী অবস্থা হয় দেখছেন তো! নোকিয়া ফোন বাজার থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, আপনার অবস্থাও ঠিক এমনই। শুধু ভালো ফিচার্স থাকলেই হয় না, মার্কেটিং তাও জানতে হয় বুঝলেন, আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন আশা করি বুঝতে পারবেন।

Tags: কলকাতাটলিউডদেবভাস্কররঘু ডাকাতসিনেমা
Previous Post

পুলিশের টহল টিমে হামলার ঘটনায় আসামি গ্রেপ্তার

Next Post

কিশোরী ও তরুণীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠান

Next Post
কিশোরী ও তরুণীদের জন্য প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরী ও তরুণীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠান

সিঙ্গাপুরে বর্ষবরণের রাত। ছবি: ফাইল ফুটেজ

চীনা ধনীদের কাছে আকর্ষণ হারাচ্ছে সিঙ্গাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT