চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চিরদিনই তুমি যে আমার’-এর দিনগুলিতে ফিরে গেলেন দেব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 30, মার্চ 2026
in বিনোদন
A A

সামনে নির্বাচন। অভিনেতা ও সাংসদ নেতা দেব আছেন ভোটের প্রচারে! এরমাঝেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর রাহুলকে নিয়ে বলতে গিয়ে দেব ফিরে গেলেন সেই ‘চিরদিনই তুমি যে আমার’-এর দিনগুলিতে।

সেসময়ে রাজ চক্রবর্তীর হাত ধরে দেব-রাহুলরা একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। রাহুলের প্রয়াণে ভারাক্রান্ত হৃদয়ে সেসব দিনের কথাই মনে করলেন তারকা সাংসদ।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ৩টা, দক্ষিণ কলকাতার বিজয়গড়ে তখন জনতার ঢল। কেউ প্রিয় অভিনেতা, কেউ প্রিয় লেখক, আবার কেউ বা ‘প্রিয় বাবিন’কে শেষবারের মতো দেখার জন্য যখন চোখে জল নিয়ে অপেক্ষা করছেন, তখন উত্তরবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রচারের মাঝেই বন্ধু-সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায় ডুব দিলেন সাংসদ অভিনেতা দেব।

দেব তৃণমূলের সাংসদ, অন্যদিকে রাহুল নিজে বাম মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তার প্রয়াণে দলীয় রং, মতাদর্শের উর্ধ্বে গিয়ে তাকে নিয়ে দেব বলেন,“রাজ যখন রাহুলের সঙ্গে প্রথম ছবি করল, তখন আমি তাতে আইটেম সং করেছিলাম ‘প্যান্টে তালি’। ‘বাতাসে গুনগুন’ গানটা এখনও মনে পড়ে। গানের শুটিংয়ের জন্য রাহুলকে নিয়ে দক্ষিণে যাওয়ার কথা ছিল। আমি আর রাজ রাহুলকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম। তখন সাউথ সিটি মল সবে খুলেছে। নিউ মার্কেটেও শপিং করলাম আমরা ওকে নিয়ে। রাজেরও হয়তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে। এমনকি আমার ছবি ‘পরাণ যায় জ্বলিয়া’তে রাহুল অতিথি শিল্পী হিসেবেও ছিল…।”

দেব আরো বলেন,“আমি এটা বলব না যে, রাহুল খুব ভালো বন্ধু ছিল, তবে অভিনেতা হিসেবে আমি তাকে খুব সম্মান করি। রাহুল আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। বাংলার দর্শক, বাংলা সিনে ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার আত্মার শান্তি কামনা করছি।”

Tags: অভিনেতাদেবভোটরাহুল ব্যানার্জীসাংসদ
Previous Post

মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় বিপুল পরিমাণ তেল জব্দ

Next Post

হরমুজ প্রণালিতে টোল আদায়ে নতুন ব্যবস্থা চালু করবে ইরান

Next Post
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে টোল আদায়ে নতুন ব্যবস্থা চালু করবে ইরান

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT