চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে ডায়রিয়া পরিস্থিতির অবনতি

হাকিম বাবুল by হাকিম বাবুল
11:29 পূর্বাহ্ন 02, নভেম্বর 2022
in জনপদ, শেরপুর, স্বাস্থ্য
A A
শেরপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের অভ্যন্তরীণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে শহরের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। শহরের দীঘারপাড়, গৌরিপুর, বাগরাকসা, সজবরখিলা, চাপাতলি এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশী। জেলা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯১ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। আগে ভর্তি হওয়া ৩০ জনকে এদিন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও ১১০ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। গত কয়েকদিন ধরে প্রতিদিনই শতাধিকের ওপর ডায়রিয়া আক্রান্তের রোগী ভর্তি থাকছেন।

হঠাৎ করে অস্বাভাবিক হারে ডায়রিয়া রোগী ভর্তি হওয়ায় জেলা হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিলে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভিত্তিতে কলেরা স্যালাইন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শেরপুর পৌর এলাকায় ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়ায় আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ স্বাস্থ্য সেবার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। আক্রান্ত এলাকাগুলোতে পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় খাবার স্যালাইন, ঔষধপত্র বিতরণ এবং সচেতনতামূলক সভা করছেন। আক্রান্ত এলাকাগুলোর ওভারহেড ট্যাংকের মাধ্যমে সরবরাহকৃত পানি পরীক্ষার পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। টিউবঅয়েল কিংবা অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা খাবার পানি ফুটিয়ে পান করা এবং পরীক্ষা করার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

২ নভেম্বর বুধবার জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগীতে সয়লাব। নির্ধারিত ওয়ার্ডে স্থান না পেয়ে ডায়রিয়া রোগীরা মেডিসিন ওয়ার্ড এবং হাসপাতালের অফিস কক্ষে যাওয়ার বারান্দার মেঝেতেও আশ্রয় নিয়েছেন। হাসপাতালের রেকর্ড অনুযায়ী গত ২৩ অক্টোবর থেকে জেলা হাসপাতালে অস্বাভাবিক হারে ডায়রিয়া রোগী ভর্তি বাড়ছে।

তবে চিকিৎসকরা বলছেন, ডায়রিয়া মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।

 

Tags: ডায়রিয়াহাসপাতালে ভর্তি
Previous Post

কুড়িগ্রামে কৃষি খামার করে দৃষ্টি প্রতিবন্ধীর সাফল্য

Next Post

টাঙ্গাইলে ভোট কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

Next Post
টাঙ্গাইলে অস্ত্রসহ যুবক আটক, ভোট কেন্দ্রের সামনে থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ভোট কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

দুর্ঘটনা স্থানে পুলিশ ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ পুলিশকে হত্যার পর ইকুয়েডরে জরুরি অবস্থা ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT