ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ গ্যাস বাবু তার তিনটি মোবাইল ফোন নালায় ফেলে দিয়েছেন। ফোন উদ্ধারে গ্যাস বাবুকে সাথে নিয়ে অভিযানে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। সাংবাদিকদের ডিএমপি’র অতিরিক্তি কমিশনার হারুন অর রশীদ বলেন, এই ফোন তিনটিতে এমপি আনার হত্যার গুরুত্বপূর্ণ আলামত আছে। আনার হত্যাকাণ্ডে আরও অন্তত সাতজন গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে।








