চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের মধ্যে কীভাবে ইউক্রেনে গেলেন বাইডেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন ও একজন ব্যক্তি ইউক্রেনের ক্যাথেড্রাল সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন, সবার চোখে ফাঁকি দিয়ে ১০ ঘণ্টা ট্রেনে ভ্রমণ করেছেন। সেই ঘটনা এবার প্রকাশ্যে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোর ৪টার দিকে সবার নজর এড়িয়ে আমেরিকার বিমান বাহিনীর একটি বোয়িং ৭৫৭ বিমানে চড়ে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন কয়েকজন নিরাপত্তা কর্মী, চিকিৎসকদের একটি ছোট দল। তাছাড়া কয়েক জন উপদেষ্টা এবং দুজন সাংবাদিকও সঙ্গে ছিলেন।

জানা গিয়েছে, আন্তর্জাতিক সফরের সময় সাধারণত বাইডেন যেখান থেকে বিমানে ওঠেন, সেখানে ছিল না বিমানটি বরং তার বেশ কিছুটা দূরে এই বিমান রাখা হয়েছিল। এই সুযোগে গণমাধ্যমকে ফাঁকি দিয়ে বিমানে উঠতে সক্ষম হন বাইডেন।

উল্লেখ্য, সাধারণত বাইডেনের বিদেশ সফরকালে ১৩ জন সাংবাদিকের একটি দল সঙ্গে যান। তবে এবার শুধুমাত্র একজন ফটোগ্রাফার এবং একজন সাংবাদিককে সঙ্গে নিয়েই ইউক্রেনে গিয়েছিলেন বাইডেন।

বাইডেনের সঙ্গে ইউক্রেন সফরে থাকা সাংবাদিক সাবরিনা সিদ্দিকী জানিয়েছেন, এক ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে আসতে বলে রাতে ডেকে পাঠানো হয়েছিল তাকে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস পরবর্তীতে তাদের ফোন বাজেয়াপ্ত করে। জানিয়ে দেওয়া হয়, প্রেসিডেন্ট যতক্ষণ না ফিরে আসছেন, তত ক্ষণ তারা ফোন পাবেন না।

এরপর প্রথমে প্রেসিডেন্ট বাইডেনকে ওয়াশিংটন থেকে জার্মানির রামস্টেইনে নিয়ে যায় বিমানটি। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পোল্যান্ডের রজেসজো-জাসিওনকা বিমানবন্দরে। সেখান থেকে একটি কালো কাচে ঢাকা গাড়িতে আমেরিকার প্রেসিডেন্টকে ট্রেন স্টেশনে নিয়ে যাওয়া হয়। এর পর ১০ ঘণ্টার সফর শেষে ইউক্রেনে পৌঁছন বাইডেন।

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান জানিয়েছেন, সফরের বিষয়টি সারা বিশ্ববাসীর কাছে গোপন রাখা হলেও, বাইডেনের কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এবিষয়ে অবহিত করা হয়।

বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরণের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিত করতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন সুলিভান।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালীন ইউক্রেনে গিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এসেছিলেন বরিস জনসন। এবার সেই একই কাজ করলেন বাইডেন। বিগত প্রায় একবছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মাঝে ঘরোয়া রাজনীতিতেও চাপের মুখে আমেরিকা। গতবছর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় বিশ্বমঞ্চে নানান সমালোচনা হয় আমেরিকার। এই সব বিষয়কে পিছনে ফেলে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে এবং নিজের ভাবমূর্তি ঠিক করতে কিয়েভে পা রাখেন জো বাইডেন।

 

Tags: আমেরিকাইউক্রেনইউক্রেন ও রাশিয়াবাইডেনযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Next Post

বাইডেনের ইউক্রেন সফরের দিনে বক্তৃতার জন্য প্রস্তুত পুতিন

Next Post
পুতিন রাশিয়ার পতাকার সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের ইউক্রেন সফরের দিনে বক্তৃতার জন্য প্রস্তুত পুতিন

টেক্সাসে আঘাত হেনেছে আধা টন ওজনের উল্কাপিণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আধা টন ওজনের উল্কাপিণ্ড আঘাত হেনেছে টেক্সাসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT