চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বৈরী আবহাওয়াতেও পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:57 পূর্বাহ্ন 03, অক্টোবর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সৈকত পর্যটকদের ভিড়ে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিধির পাঠানো চিত্র

টানা সরকারি ছুটি ও দুর্গাপূজা মিলিয়ে দীর্ঘ অবকাশে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে কক্সবাজারে। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক সমুদ্র সৈকত ও আশপাশের দর্শনীয় স্থানে ভিড় করছেন।

আগেই হোটেল, মোটেল ও গেস্টহাউসের সব রুম বুক হয়ে যাওয়ায় অনেকেই আবাসন সংকটে পড়েছেন। পরিবহনেও মিলছে না সহজে টিকিট।

ঢাকা থেকে আসা পর্যটক মাহমুদুল ইসলাম জানান, অনেক আগে থেকেই পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত কষ্ট করে নন-এসি বাসের টিকিট পেয়েছেন। তবে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন তিনি।

আরেক পর্যটক ফখরুল আলম বলেন, রুম পেতে বেশ বেগ পেতে হয়েছে। তবে ঢাকার গরম থেকে মুক্তি পাওয়ায় কক্সবাজারে আসতে দারুণ লেগেছে।

সিলেটের খোরশেদ আলম জানান, পরিবার নিয়ে ইনানিতে ভালো সময় কাটিয়েছেন। বৃষ্টিকে তিনি অতিরিক্ত আনন্দ হিসেবে দেখেছেন। ঢাকার চাকুরিজীবী মোহনা সেন বলেন, সাগরের ঢেউ আর বৃষ্টিতে ভিজে দারুণ অভিজ্ঞতা হয়েছে।

কক্সবাজারের সৈকত ছাড়াও ইনানী, হিমছড়ি, পাটোয়ারটেক, টেকনাফ, সাফারি পার্ক, মহেশখালী আদিনাথ মন্দির ও রামুর বৌদ্ধ মন্দিরসহ নানা পর্যটন স্পটে ভ্রমণ করছেন আগত পর্যটকরা।

খুলনা থেকে আসা শরিফা ও রহমান তারেক দম্পতি জানান, সমুদ্রের বড় ঢেউ কাছ থেকে দেখে প্রকৃতিকে নতুনভাবে অনুভব করেছেন। তবে কিছু হোটেলে খাবারের দাম বেশি বলে মন্তব্য করেন তারা।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কয়েকদিন আগে থেকেই রুম বুকিং শেষ হয়ে গেছে। আগামী চার তারিখ পর্যন্ত কোথাও রুম খালি নেই। মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়। হোটেল কক্স টুডের জিএম আবু তালেব জানান, ৮ অক্টোবর পর্যন্ত সব রুম পূর্ণ।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পর্যটকদের হয়রানি ঠেকাতে তিনটি বিশেষ টিম মাঠে কাজ করছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকবে এবং মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Tags: কক্সবাজারটানা সরকারি ছুটিদুর্গাপূজাবৈরী আবহাওয়া
Previous Post

পোল্যান্ডে উদ্দীপনার সঙ্গে পালিত হলো হিন্দু বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপূজা

Next Post

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Next Post
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভবন, ঢাকায় অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT