চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলে আঘাত হানলেও দুর্বল হয়নি ঘূর্ণিঝড় ‘বেরিল’, ভয়াবহ ক্ষতির শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 02, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বেরিল’ এর প্রভাবের কারণে উপকূলীয় এলাকা প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বেরিল’ গ্রেনাডার ক্যারিয়াকো দ্বীপে আঘাত হানার পর এটি আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৫ হারিকেনে পরিণত হয়েছে। গ্রেনাডার উপকূলে আঘাত হানার পর, দেশটিতে ভয়াবহ ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল রাত ৮টা নাগাদ দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান দীপপুঞ্জজুড়ে বেরিলের প্রভাব শুরু হয়। এটি ব্যাপক শক্তি নিয়ে দ্রুত পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ঝড়টির অগ্রসরের গতি-প্রকৃতি দেখে আবহাওয়াবিদরা জ্যামাইকাকেও সতর্ক অবস্থানে থাকতে বলেছে।

বিবিসর প্রতিবেদনে বলা হয়, গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল জানান, দেড় ঘণ্টায় ক্যারিয়াকোকে লন্ডভন্ড করে দিয়েছে বেরিল। তিনি বলেন, বিপদ এখনও কাটেনি। গ্রেনাডায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে যোগাযোগ ব্যাহত হচ্ছে। মানুষ বেরিল সম্পর্কে আপডেট পাচ্ছে না বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসির সর্বশেষ তথ্য অনুসারে, বেরিল ডোমিনিকান রিপাবলিকের প্রায় ৫৭৫ মাইল দক্ষিণ-পূর্বে এবং জ্যামাইকার প্রায় ৯১০ মাইল দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত ছিল। যা পশ্চিম-উত্তর-পশ্চিম থেকে ২১ মাইল বেগে এগিয়ে আসছে। বর্তমানে ১৫৫ মাইল ঘণ্টা বেগে বাতাস বইছে। দিনের শুরুতে বাতাসের বেগ ছিল ১৫০ মাইল। বুধবার পর্যন্ত এই অঞ্চলে এর প্রভাব থাকতে পারে।

এতে বলা হয়, ঝড়ের গতির ওঠানামা চলবে। তাই উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দেশগুলোকে ঝড়ো বাতাসের কারণে সম্ভাব্য বিপর্যয়কর ক্ষয়ক্ষতির মোকাবিলায় প্রস্তুত হওয়া উচিত।

ঘূর্ণিঝড় ‌বেরিল মোকাবিলায় বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং টোবাগোতেও সতর্কতা জারি করা হয়েছে।

Tags: আটলান্টিক মহাসাগরগ্রেনাডাবেরিল
Previous Post

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Next Post

কেনিয়ায় বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ, বাড়ছে মৃত্যু

Next Post
কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাঙ্গা চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়ায় বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ, বাড়ছে মৃত্যু

চ্যানেল আই অনলাইন, ১৩ নং ফেকু ওস্তাগার লেনের বিশেষ প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

'১৩ নং ফেকু ওস্তাগার লেন' চ্যানেল আই ও আইস্ক্রিনে বিশেষ প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT