চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টারকিড হয়েও বলিউডে বিশেষ সুবিধা পাননি ইরফান পুত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 27, নভেম্বর 2022
in বিনোদন
A A
দুই পুরুষের মধ্যে গভীর আলোচনা, শহরের রাতে আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে স্টারকিড মানেই যেন ফিল্ম ক্যারিয়ারে বাড়তি সুবিধা পাওয়া। বছরের পর বছর এমনটাই হয়ে আসছে। তবে সেদিক থেকে অন্য চিত্র দেখা গেছে বলিউডের তুখোড় অভিনেতা প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল খানের সাথে।

অন্বিতা দত্ত পরিচালিত ‘কালা’ ছবির মাধ্যমেই শিগগিরি বলিউডে অভিষেক করতে যাচ্ছেন ইরফান পুত্র। তবে তার বলিউড যাত্রা শুরু করার সফরটা খুব যে সহজ ছিল এমন না।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, ‘আমি সবসময় নিজেকে উত্তরাধিকারের সঙ্গে তুলনা করি। বুঝতেই পারছেন কাঁধে গুরু দায়িত্ব রয়েছে। আমি এমন একজন ব্যক্তি যে কোন কিছু করার ব্যাপারে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।

যোগ করেছেন, ‘প্রায় দু’বছর আগে ‘কালা’ ছবিটির শ্যুটিং করেছি। অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি। সবসময় আশ্চর্য হই যে, ‘আমি যদি এটা বা ওটা করতাম’। তবে আমি এটাও বিশ্বাস করি, আপনি যে শিল্পেই থাকবেন তার নিজস্ব যাত্রা রয়েছে। সেক্ষেত্রে নিজের মধ্যেকার অহং বোধকে দূরে সরিয়ে রাখতে হবে।’

ইরফানের পুত্র হওয়ায় বাবিলের প্রতি প্রচুর মানুষের প্রত্যাশা রয়েছে। এর যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনি অসুবিধাও রয়েছে।বাবিল জানিয়েছেন, ‘বাবার সমস্ত কাজই ছিল বেশির ভাগ ক্ষেত্রে মানুষের সঙ্গে সংযোগ রাখা। তিনি পুরস্কার বা কে তাকে প্রযোজনা বা পরিচালনা করছেন সেদিকে খেয়াল করেননি। তিনি শুধু জানতেন যে তাকে এই চরিত্রটি করতে হবে এবং তিনি এটি দিয়েই মানুষের মনে দাগ কাটবেন। আমার কাজ থেকেও সবাই এটাই প্রত্যাশা করে এবং সেটা আমার মধ্যেও এসেছে।’

তবে কাজ পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা খাটেনি বলে জানিয়েছেন বাবিল। ইরফান পুত্রের কথায়, কাজ পাওয়া তো দূরের কথা বারবার অডিশন দিয়েও বাদ পড়তে হচ্ছে তাঁকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আমার মাকে কখনো ফোন করে কারও কাছে অনুগ্রহ করতে হয়েছে। নিজেকে গিয়েই অডিশন দিতে হয়, নয়তো বাড়িতে এখনও মারধর খেয়ে যাই মায়ের কাছে। এটাই আমাদের সংস্কার। ভাঙার কোন সম্ভাবনা নেই।’

তিনি আরও যোগ করেছেন, ‘এখনও প্রতিদিন আমি অডিশন দিয়ে চলেছি। সেখান থেকে বাদ পড়ছি। যদি কিছু ভুল করে ফেলি মা ভীষণ রেগে যায়। কিন্তু কোনদিনও ফোন ঘুরিয়ে কাউকে বলবে না, ওকে এই কাজটা করতে দেওয়া হোক। এটা আমাদের আদর্শের বিরুদ্ধে। আমার মনে হয় মানুষও এটা জানে।’

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: ইরফান খানইরফান খান পুত্রবাবিল খান
Previous Post

বিশ্বকাপের শুরু থেকেই সুপারস্টাররা গোল পাচ্ছে

Next Post

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন কচি খন্দকার!

Next Post
খেলাধুলা প্রেমী কচি খন্দকারের ছবি, তিনি ক্যাপ পরা ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন কচি খন্দকার!

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, চ্যানেল আই অনলাইনের জন্য রিপোর্ট করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলগুলো শুরুর শক কাটিয়ে উঠছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT