চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও সাইবার আক্রমণের শিকার দ্য ডিসেন্টের ফেসবুক পেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 24, মে 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
The Present logo with the tagline Digs Digitally in black and white. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত সাইবার গ্রুপগুলোর সংঘবদ্ধ আক্রমণের মুখে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট এর ফেসবুক পেজ আবারও সাসপেন্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত শুক্রবার (২২ মে) সকাল থেকে দ্য ডিসেন্ট এর ফেসবুক পেজ পাচ্ছেন না পাঠকরা। তবে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট (www.thedissent.news) সক্রিয় রয়েছে।

পাশাপাশি দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির, ডেইলি স্টার-এর সাংবাদিক জাইমা ইসলাম, অ্যাক্টিভিস্ট আহনাফ তাহমিদসহ কয়েকশ ব্যক্তিগত প্রোফাইলকেও রিমুভ করতে পেরেছে বলে নিজেদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে আওয়ামীপন্থী সাইবার গ্রুপ ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক সাইবার গ্রুপ।

২২ মে এক ফেসবুক পোস্টে সাইবার গ্রুপটি জানায়, “বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে নোংরামি করা প্রায় ৫০০ ফেসবুক আইডি টেকডাউন করা হয়েছে।”

গ্রুপটির সোশ্যাল মিডিয়া ইন্টিলিজেন্স অ্যানালিস্ট পরিচয় দেওয়া রায়ান ড্রেপার (Ryan Draper) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট ডিজেবল করার কথা জানানো হয়।

দ্য ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দীন শিশির জানিয়েছেন, পেজটি ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।

আগেও রিমুভ হয়েছিল দ্য ডিসেন্টের পেজ
এটি দ্য ডিসেন্টের ফেসবুক পেজের ওপর প্রথম সংঘবদ্ধ সাইবার আক্রমণ নয়। এর আগে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে উগ্র ডানপন্থী সংঘবদ্ধ একটি সাইবার গ্রুপের আক্রমণের মুখে ফেসবুক দ্য ডিসেন্টের পেজ রিমুভ করে দেয়। পরে ভেরিফিকেশনের মাধ্যমে তিন দিনের মধ্যে পেজটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় দ্য ডিসেন্ট।

১৭ জানুয়ারি ‘কওমী সাইবার জোন; (𝐐𝐀𝐖𝐌𝐈 𝐂𝐘𝐁𝐄𝐑 𝐙𝐎𝐍𝐄) নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছিল, “ফ্যাক্ট চেকের নামে আলেমদের উপর মিথ্যা ট্যাগিং, মাওলানা মাহমুদুল হাসান গুনবিসহ কয়েকজন হক্কানি আলেমের উপর টি/টি/পি সমর্থক হওয়ার মিথ্যা ট্যাগ এবং আবারও জ/ঙ্গি নাটক মঞ্চায়ন করতে চাওয়ার অপরাধে দ্যা ডিসেন্টকে ফেসবুক থেকে বিদায় জানাতে সক্ষম হয়েছে কওমী সাইবার জোন। বিশেষ করে দ্যা বেঙ্গল নিউজ (The Bengal News) কে মিথ্যা ট্যাগ দেওয়ার কারণে টিবিএন (TBN)-এর পরিচালক মীম সুহাইল দ্যা ডিসেন্টের লিংক দিয়ে সাহায্য করেছিলেন”।

Tags: দ্য ডিসেন্টসাইবার আক্রমণ
Previous Post

মেট্রোরেলে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়

Next Post

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

Next Post
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

জনতা থানচি থানার সামনে মানববন্ধন ও অবরোধ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ধর্ষণ: অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে থানচি থানা অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT