চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 23, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিশিষ্ট ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরিহিত, বিবৃতি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নিউইয়র্ক সময় শনিবার জোহরের নামাজের পর অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার জানাজার নামাজ হবে। পরে বীর মুক্তিযোদ্ধাসহ প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা নিবেদন করবেন।

দশম জাতীয় সংসদ থেকে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।

ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার বড় মেয়ে এডভোকেট ফাতিমা রাব্বী রিটা।

ফজলে রাব্বী মিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটায়। ১৯৮৬ থেকে ’৯৬ সাল পর্যন্ত ৪ বার গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে একই আসনে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

Tags: ডেপুটি স্পিকার
Previous Post

ফকির আলমগীর: শোকগাঁথা

Next Post

বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও নতুন শনাক্ত

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও নতুন শনাক্ত

প্রয়াত ডেপুটি স্পীকারের ছবি, শোক প্রকাশের জন্য স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেপুটি স্পীকারের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT