চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্কের ব্যঙ্গাত্মক প্রচারণা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের পতাকার পাজল টুকরো. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেন, তখন তা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে। এবার এর পাল্টা প্রতিক্রিয়ায় ডেনমার্কের নাগরিকরা ব্যঙ্গাত্মকভাবে ক্যালিফোর্নিয়া কিনতে চেয়ে একটি অনলাইন পিটিশন চালু করেছেন। ইতোমধ্যেই এই প্রচারণায় ২ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

‘ডেনমার্কিফিকেশন’ নামক ওয়েবসাইটে চালু করা পিটিশনে ক্যালিফোর্নিয়া কেনার জন্য ১ ট্রিলিয়ন ডলারের ক্রাউডফান্ডিং পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, এই কেনার আলোচনার জন্য ডেনমার্কের সেরা আলোচকরা, বিশেষ করে লেগো কোম্পানির কর্মকর্তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত।

এই পিটিশনে ব্যঙ্গ করে বলা হয়েছে, ‘১০০ ভাগ সত্য… আমাদের স্বপ্নে!’ পিটিশনে আরও বলা হয়েছে— ‘আপনি কি কখনও মানচিত্রের দিকে তাকিয়ে ভেবেছেন?’, ‘ডেনমার্কের জন্য আরেকটু রোদ, তালগাছ আর রোলার স্কেট দরকার?’, ‘এবার আমাদের সেই সুযোগ এসেছে। আসুন, আমরা ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিই!’

পিটিশনে মজার ছলে আরও বলা হয়েছে- ‘আমরা আজীবন ফ্রি ডেনিশ পেস্ট্রি দেওয়ার প্রস্তাব করব যাতে ট্রাম্প ক্যালিফোর্নিয়া বিক্রিতে সম্মত হন।’  এই ব্যঙ্গাত্মক প্রচারণায় ক্যালিফোর্নিয়ার নতুন নামকরণ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। ‘নিউ ডেনমার্ক’—ক্যালিফোর্নিয়ার নতুন নাম, ডিজনিল্যান্ডের নাম পরিবর্তন করে হবে ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনল্যান্ড’ মিকি মাউসের মাথায় থাকবে ভাইকিং হেলমেট।

পিটিশনটির উদ্যোক্তা জেভিয়ের ডুটোইট, যিনি নিজেকে সুইস-ফরাসি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি জানান, একজন আমেরিকান পর্যটকের কাছ থেকে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার কথা শুনে তার এই আইডিয়াটি আসে। ডুটোইট বলেন, ‘আমি শুনছিলাম একজন পর্যটক বলছেন, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনবেন! তখন আমি ভাবলাম, যদি ট্রাম্প ডেনমার্কের অঞ্চল কিনতে পারেন, তবে ডেনমার্ক কেন ক্যালিফোর্নিয়া কিনতে পারবে না?’

ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার কথা আবার জোরালোভাবে বলেন। তিনি দাবি করেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী এবং গ্রিনল্যান্ডের সরকার সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’

ডেনিশ পার্লামেন্ট সদস্য অ্যান্ডারস ভিস্টিসেন কড়া ভাষায় বলেন, ‘ট্রাম্প যেন গ্রিনল্যান্ড কেনার চিন্তা বাদ দেন!’ এই ব্যঙ্গাত্মক প্রচারণা প্রমাণ করে কিভাবে বিশ্ব ট্রাম্পের অপ্রথাগত নীতিকে কৌতুকের চোখে দেখছে। যদিও এটি কেবল একটি মজার প্রচারণা, তবে এটি কূটনৈতিক অঙ্গনে ট্রাম্পের নীতির প্রতি ব্যঙ্গ হিসেবেও দেখা যেতে পারে।

Tags: গ্রিনল্যান্ডডেনমার্কডোনাল্ড ট্রাম্প
Previous Post

যেসব এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post

যেভাবে পালন করবেন ‘কিস ডে’

Next Post
প্রেমিক প্রেমিকা সমুদ্রের পাশে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে পালন করবেন ‘কিস ডে’

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT