চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু: বরিশালে নারীর মৃত্যু, আক্রান্ত ১৪৯

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
6:56 অপরাহ্ন 03, জুলাই 2025
in - টপ লিড নিউজ, জনপদ, বরিশাল, স্বাস্থ্য
A A
ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝুমুর বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও বিভাগের বিভিন্ন হাসপাতালে অন্তত ১৪৯ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান।

ঝুমুর বেগম বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে সাতজন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে সাতজন এবং ভোলায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এজন্য সবাইকে বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষায় রাখতে হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার জন্য আহ্বান জানান ডা. শ্যামল কৃষ্ণ।

Tags: ডেঙ্গুডেঙ্গু আক্রান্তডেঙ্গু পরিস্থিতিডেঙ্গুতে মৃত্যু
Previous Post

যৌতুকে জন্য শ্বশুর বাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Next Post

সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

Next Post
সাবেক এমপি দুর্জয়ের ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনা সদর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT