চলতি মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু আগের যোকোনো সময়ের চেয়ে বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে। কিন্তু এনিয়ে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বুদ্ধিজীবীদের কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসে সবাইকে আগের মতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।







