চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় ছড়িয়ে পড়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 07, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A
ডেঙ্গু মশার লার্ভা জলাশয়ে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী জেরেমি ফারার বলেছেন, চলতি দশকে ডেঙ্গু ভাইরাস যুক্তরাষ্ট্র, দক্ষিণ ইউরোপ এবং আফ্রিকার নতুন অংশের জন্য একটি বড় হুমকি হয়ে উঠবে। এটি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হবে উষ্ণ তাপমাত্রা।

রয়টার্স জানিয়েছে, এশিয়া এবং লাতিন আমেরিকার বেশিরভাগ অঞ্চলে ডেঙ্গু দীর্ঘদিন ধরেই একটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলগুলোতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি বছর আনুমানিক ২০ হাজার জন মৃত্যুবরণ করেন। ২০০০ সাল থেকে এই রোগের হার বিশ্বব্যাপী আট গুণ বৃদ্ধি পেয়েছে।

সঠিক তথ্য না থাকলেও ২০২২ সালে বিশ্বব্যাপী ৪২ লক্ষ মানুষের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বছর সংক্রমণের সংখ্যা রেকর্ড মাত্রা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। চলতি বছর হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

জেরেমি ফারার বলেন, আমাদের ডেঙ্গু সম্পর্কে আরও সক্রিয়ভাবে কথা বলা দরকার। আমাদের দেশগুলোকে অতিরিক্ত চাপ মোকাবেলা করার জন্য প্রস্তুত করতে হবে।

ফারার বলেন, সংক্রমণটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে স্থায়ী ভাবে থেকে যেতে পারে। এটি অনেক দেশে হাসপাতাল ব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি করবে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলা করার জন্য বিশ্বের নতুন অঞ্চলগুলোকে প্রস্তুত করার অর্থ হল সঠিক এলাকায় সঠিক ব্যয় করা নিশ্চিত করা যা মশা নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় হবে।

Tags: ইউরোপডব্লিউএইচওডেঙ্গুবিশ্ব স্বাস্থ্য সংস্থাযুক্তরাষ্ট্র
Previous Post

মোদীকে হত্যাসহ স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি

Next Post

যেভাবে অল্প রানে আফগানদের আটকালো সাকিব-মিরাজরা

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, অল্প রানে আফগানদের হার।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে অল্প রানে আফগানদের আটকালো সাকিব-মিরাজরা

রেললাইনের পাশে ক্ষতিগ্রস্ত মাটি ও ট্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT