চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে মরক্কোতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2022
in আন্তর্জাতিক
A A
মরক্কোতে মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোর রাজধানী রাবাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।

দেশটিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষ দেখা দেয়ার প্রেক্ষিতে রোববার বড়ো ধরনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা বলছেন, প্রায় তিন হাজার লোক এ বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এটিই সবচেয়ে বড়ো বিক্ষোভ।

তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ১২শ’ থেকে ১৫শ’।

বিক্ষোভকারীরা শ্লোগান দিয়ে বলেছে, জনগণ চায় দ্রব্যমূল্য কমুক। তারা চাচ্ছে স্বৈরাচার ও দুর্নীতি নির্মূল হোক।

বিক্ষোভ আয়োজনকারী মরোক্কান সোশ্যাল ফ্রন্ট ও বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়কারী ইউনুস ফেরাসিন বলেছেন, আমরা এমন এক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি যারা ক্ষমতা ও অর্থকে এক করে ফেলেছে।

সরকারের পরিকল্পনা বিষয়ক হাই কমিশন সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, করোনা মহামারি ও মূল্যস্ফীতির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে দারিদ্র্যের স্তর ২০১৪ সালের পরিস্থিতিতে ফিরে গেছে।

দেশটির বর্তমান মূল্যস্ফীতি ৭.১ শতাংশ। এর ফলে খাবারের দাম বেড়ে গেছে অনেক বেশি। এছাড়া তীব্র খরার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিও খাদ্য মূল্য বাড়ার জন্যে আংশিক দায়ী।

 

 

Tags: বিক্ষোভকারীমূল্যবৃদ্ধি
Previous Post

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে কয়েকজন হতাহত, অনেকে আটকা

Next Post

ছবিতে হনসিকার জমকালো বিয়ে

Next Post
বিবাহের সময় হনসিকা ও তার স্বামী একে অপরের সাথে খুশি হয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে হনসিকার জমকালো বিয়ে

সিরাজগঞ্জে কেঁচো সার উৎপাদন প্রকল্পের নারী শ্রমিক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT