চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 13, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটাররা ভোট দিতে উন্মুখ। অনেকেই ভেবেছিল বড় একটা দল নেই, তাতে নির্বাচনের পরিবেশ ম্লান হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রীক উৎসবমুখর পরিবেশ রয়েছে। ৭ জানুয়ারি ব্যাপক ভোটার উপস্থিতি হবে, এ নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, নির্বাচন সফল করতে হবে। ব্যাপক ভোটার উপস্থিতি করতে হবে। সে লক্ষ্য আমরা আমাদের সমমনা দলের সাথে আলোচনা করে যাচ্ছি। নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষকে ভয়ের মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা যে চক্রান্ত করছে, তার বিপরীতে আমাদের ভোটার উপস্থিতি করতে হবে।

বিএনপির প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেছেন, বাস-ট্রাকে আগুন দিয়ে ও ট্রেনে নাশকতা করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়?

তিনি বলেন, এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। এ নাশকতার লক্ষ্যবস্তু আগামী জাতীয় নির্বাচন। নাশকতার মাধ্যমে এ নির্বাচনকে বানচাল করা। তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা গুপ্তহত্যা করছে। এসব অপকর্ম বিএনপি ও তাদের দোসররা করতে চায়। আমরা সতর্ক পাহারা জোরদার করছি। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।

জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়ে সেতুমন্ত্রী বলেন, জাতীয় পার্টি বলে গেছে নির্বাচন করতে চায়, জোটে থাকতে চায়। শঙ্কা-আশঙ্কা থাকতে পারে, এটা নিয়ে আমরা নিশ্চিত হতে চাই ১৭ ডিসেম্বরের ভিত্তিতে। সে পর্যন্ত অপেক্ষা করি। নতুন অভিজ্ঞতা এসেছে। গণতন্ত্রের এটা নতুন অভিজ্ঞতা। এটা কাজে লাগাতে শেষ পর্যন্ত অপেক্ষা করি।

Tags: ওবায়দুল কাদেরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

পাকিস্তানে বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে থানায় আত্মঘাতী হামলা, নিহত ২৩

Next Post

মহাসড়কের ‘মরণকল’ থ্রি-হুইলার কি বন্ধ হবে না?

Next Post
মহাসড়কে তিন-হুইলারসহ যানবাহনের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কের ‘মরণকল’ থ্রি-হুইলার কি বন্ধ হবে না?

বাংলাদেশের মেজর (অব.) হাফিজের ছবি, তিনি একটি টেলিভিশন শোতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ যেতে বাধার অভিযোগে হাইকোর্টে মেজর (অব.) হাফিজের রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT