চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রকে আবার ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুলের নেতৃত্বে নেতারা ফুলের মালা দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গনতন্ত্রকে আবার ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে গণতন্ত্রকে আবারও হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে। তিনি জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ জাতি কখনও পরাজিত হয় না।

শুক্রবার ৭ নভেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গনতান্ত্রিক অগ্রগতির সূচনা হয় ৭ নভেম্বর। ৭ নভেম্বরের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই দিনেই দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত প্রতিহত করে দেশকে রক্ষা করেছিল।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের অধিকার, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাজার অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, আজ যখন দেশে গণতন্ত্র আবারও হুমকির মুখে, তখন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ঐক্যবদ্ধ জাতি কখনও পরাজিত হয় না।

তিনি জানান, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

গণঅভ্যুত্থানের পর বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজ যখন বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, তখন ৭ নভেম্বরের চেতনা আমাদের পথ দেখায়। তিনি বিশ্বাস করেন, এই চেতনায় অনুপ্রাণিত হয়ে জনগণের ভোট ও বিচারের অধিকার প্রতিষ্ঠিত হবে।

Tags: জাতীয় বিপ্লববিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসংহতি দিবস
Previous Post

মা-বাবা হলেন ক্যাটরিনা-ভিকি

Next Post

জুয়ার অ্যাপে বিজ্ঞাপন, ধাওয়ান-রায়নার সম্পদ জব্দ

Next Post
বিশ্বব্যাপী ব্যবসায়ীদের সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়ার অ্যাপে বিজ্ঞাপন, ধাওয়ান-রায়নার সম্পদ জব্দ

মুক্তা গহনা ও পোশাকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুগের সাথে তাল মিলিয়ে ভিন্ন আঙ্গিকে আধুনিক ফ্যাশনে মুক্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT