চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
ওবায়দুল কাদের গণতন্ত্রের পক্ষে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

তিনি বলেন, ‘সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে কেউ বেশি জানে না। শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা মানুষ পুড়িয়ে মেরেছে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়া আর কেউ জানে না। তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে। বিএপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম।

চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু কিশোরদের প্রতি আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে।

সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুও এতে বক্তব্য রাখেন।

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরবিএনপি
Previous Post

৪ কোটি গ্রাহকের মাইলফলকে বাংলালিংক

Next Post

সন্ত্রাসীদের গুলিতে আরেক রোহিঙ্গা নেতার মৃত্যু

Next Post
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের গুলিতে আরেক রোহিঙ্গা নেতার মৃত্যু

প্রার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রার্থীদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT