চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র আর বিএনপি দুটিই সমার্থক: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ও বিএনপির বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আর বিএনপি দুইটা সমার্থক। বাংলাদেশের মানুষ সবসময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। শুধু মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন নয় সেই বৃটিশ আমল থেকে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে।

আজ মঙ্গলবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,  আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর ধরে স্টিম রুলার চালিয়েছে। দীর্ঘ সংগ্রাম করে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি। গণতন্ত্র আর বিএনপি দুইটা সমার্থক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর শাসন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা নিয়ে  এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার চালু করেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০১৬ সালে ভিশন ২০৩০ গণতন্ত্রের জন্য লাগসই সংস্কার দেয়। বছর দুয়েক আগে আমরা ৩১ দফা নিয়ে লড়াই করেছি। এই ১৬ বছরে আমাদের অনেক লোকের প্রাণ ঝরেছে, অনেকে কারাগারে গিয়েছে। অনেক রিকশা চালক গ্রামে থাকতে না পেরে শহরে এসে রিকশা চালিয়েছে, অনেক ছাত্র নেতা শহরে হকারের কাজ করেছে। গতকাল পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, দেখলাম ১৩ বছরের একটা ছেলের গুলি লেগে পা কেটে ফেলতে হয়েছে। এই  ত্যাগের মধ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে চলেছে।

বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার। আমরা এই সুযোগ যেন হেলায় না হারাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রের ভ্যানগার্ড, অতীতে লড়াই করেছেন, আপনারাই গণতন্ত্রের জন্য লড়াই করবেন। আবার যদি কেউ গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তাহলে আপনারাই রুখে দাঁড়াবেন।

বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন: এখনও আমলাদের মধ্যে সরকারের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রেতাত্মা অবস্থান করছে। তারা গণতন্ত্রের সবকিছু নষ্ট করতে চাচ্ছে, চক্রান্ত করছে। এইসব চক্রান্ত রুখতে হবে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবে, নেত্রী খালেদা জিয়া বিদেশ গিয়ে চিকিৎসা শেষে ফিরে আসবে।  যেভাবে আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়ে সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আমরা আবারও সেই সুযোগ রক্ষা করব। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।

সবশেষে মির্জা ফখরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের উপযুক্ত  ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানায়।

Tags: বিএনপি সমাবেশমির্জা ফখরুল
Previous Post

শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলেই আছেন: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post

নিজ যোগ্যতায় এই চাকরি পেয়েছিলাম: জ্যোতি

Next Post
জ্যোতি নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন, ছবি তে দেখা যাচ্ছে তিনি সাদা শাড়ি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ যোগ্যতায় এই চাকরি পেয়েছিলাম: জ্যোতি

জনপ্রিয় ব্যক্তিত্বের ভার্চুয়াল উপস্থিতি ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসুন জনগণের বিশ্বাস-ভালোবাসা অর্জন করি: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT