চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় জলঘোলা করে চেলসিতে যাচ্ছেন ডেম্বেলে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 05, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ডেম্বেলে চেলসিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা এখনও থামাননি উসমানে ডেম্বেলে। ন্যু ক্যাম্পে থেকে যেতে চাচ্ছেন, ফ্রেঞ্চম্যানকে রাখতে চাচ্ছেন কোচ জাভি হার্নান্দেজও। অন্যদিকে চেলসি তাকে পেতে মরিয়া। তাই থমাস টুখেলের দলের সঙ্গেও কথা চালিয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

ইংলিশ সংবাদমাধ্যমে খবর, আক্রমণভাগের তারকার সঙ্গে চার বছরের চুক্তি করতে চাচ্ছে ব্লুজ ক্লাবটি। বিশেষ করে চেলসি বস টুখেল চাচ্ছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক শিষ্য ডেম্বেলেকে আবারও নিজের কাছে আনতে।

২০১৭ সালে ডর্টমুন্ড থেকে কাতালান ডেরায় আসেন ডেম্বেলে। লা লিগা জায়ান্টদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি শেষ হয়েছে এই জুনেই। দরকষাকষি জটিলতায় ন্যু ক্যাম্পে এখনও চুক্তি বর্ধিত করেননি তিনি। ক্লাবের আর্থিক বাজে অবস্থার কথা জানা সত্ত্বেও কোচ জাভি চাচ্ছেন ফরাসি তারকা ন্যু ক্যাম্পেই থাকুক। সেটা ডেম্বেলের চাওয়া-পাওয়া মেনে নয়, ক্লাবের দাবি মেনে।

বিপরীতে ডেম্বেলের চাওয়া বেতন বাড়ানো এবং একটি স্থায়ী চুক্তি। কাতালান ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে জলঘোলা কম হয়নি। ফরাসি আক্রমণভাগের খেলোয়াড়কে টানতে মুখিয়ে আছে প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান হয়ে বুন্দেসলিগারও কয়েকটি ক্লাব।

পিএসজি, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের সঙ্গে ২৫ বর্ষী তারকাকে পেতে এগিয়ে আছে চেলসি। বার্সার সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি বাড়িয়ে না নিতে পারলে স্পেন ছেড়ে ইংল্যান্ডেই পাড়ি জমাতে পারেন ডেম্বেলে।

Tags: চেলসিজাভিডেম্বেলেপিএসজিবায়ার্নবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলিভারপুল
Previous Post

আশুগঞ্জে ৮ বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

Next Post

পরিবেশের সঙ্গে সমন্বয় না করলে উন্নয়ন টেকসই হবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশের সঙ্গে সমন্বয় না করলে উন্নয়ন টেকসই হবে না: প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ট্রাক ও ট্রাক্টর দুর্ঘটনায় ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সীতাকুণ্ডে নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করে হস্তান্তর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT