চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:50 অপরাহ্ন 23, আগস্ট 2023
in শিক্ষা
A A
জাবি সাংবাদিক মারধরের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ‘ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ’র প্রতিবেদক আসিফ আল মামুনকে ছাত্রলীগের মারধরের ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। বুধবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনের সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক হাসিব সোহেলের সঞ্চালনায় দৈনিক ইত্তেফাক পত্রিকার জাবি প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের কন্ঠ রোধ করা৷ বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে এবং সেখানে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকে। কিন্তু এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, সাংবাদিক আসিফকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে শাস্তি দিন। নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সাংবাদিক নির্যাতনকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, আমরা একটা ফ্যাসিবাদী সমাজে আছি, যেখানে ভিন্নমতকে সহ্য করা হয় না৷ বর্তমানে ক্ষমতাসীন ছাত্রসংগঠন বেপোরায়া হয়ে উঠেছে৷ তাদের অপকর্ম নিয়ে কেউ কথা বললে তার ওপর চড়াও হচ্ছে। সাংবাদিক নির্যাতনের ঘটনাও ফ্যাসিবাদীর নামান্তর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বহিষ্কার করা হোক।

এর আগে গত রবিবার দিবাগত রাতে জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমের ভিডিও করার সন্দেহে হলের মাঠে সাংবাদিক আল মামুনকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

Previous Post

দুই ঘণ্টা পর সরানো হলো ইঞ্জিন বিকল হওয়া ট্রেন

Next Post

বিশ্বকাপ প্রস্তুতিতে যাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ প্রস্তুতিতে যাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

চকবাজার কিংসের ফুটবল দল বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বছরের খরা কাটাল চকবাজার কিংস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT